সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ ঘাঁটিতে ইরান সমর্থিত গোষ্ঠীর নিরাপত্তা ঘটনায়

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ৩০ Time View

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটি ও স্থাপনায় ইরান এবং তাদের সহযোগী গোষ্ঠীগুলোর ক্রমাগত হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। চলতি বছরের আগস্ট মাস পর্যন্ত ইরান বা তাদের সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো ১১৫টিরও বেশি হামলার দায় স্বীকার করেছে বা এসব হামলার সঙ্গে তাদের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। এতে মার্কিন সামরিক বাহিনীর অন্তত ২৬টি ঘাঁটি ও স্থাপনা সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে দেখা গেছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৪-এর বেশি সামরিক ঘাঁটিতে ইরানের হামলার প্রধান লক্ষ্য ছিল আগাম সতর্কতাব্যবস্থা।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) সাম্প্রতিক এক বিশ্লেষণে স্যাটেলাইট চিত্র ব্যবহার করে এসব ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত ৩১ অক্টোবর প্রকাশিত এই বিশ্লেষণে দেখা গেছে, মার্কিন ঘাঁটিগুলোতে হামলার ক্ষেত্রে ইরান বা সংশ্লিষ্ট গোষ্ঠীগুলো প্রথমে আগাম সতর্কতাব্যবস্থা অকার্যকর করার ওপর জোর দিয়েছিল। এরপর সুপরিকল্পিতভাবে সামরিক বিমান ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়।

বিশেষ করে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে সামরিক কার্যক্রম শুরুর পর কুয়েতের আলী আল-সালেম বিমানঘাঁটি বারবার হামলার শিকার হয়েছে। সেখানে অন্তত ৩০ বার আঘাত হানা হয়েছে, যার ফলে ঘাঁটির ১৫টি এয়ারক্রাফট হ্যাঙ্গার এবং বেশ কিছু গুদাম ধ্বংস হয়েছে। এছাড়া ঘাঁটির আবাসিক এলাকার কাছে অবস্থিত প্রায় ১০টি ভবনও এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ঘটনায় সব মিলিয়ে মার্কিন সামরিক সরঞ্জামের কয়েক বিলিয়ন ডলার মূল্যের ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category