
রাজধানীতে বায়ুদূষণ নিয়ন্ত্রণে বিভিন্ন উদ্যোগ ব্যর্থ হলেও আজ বুধবার ভোরের বৃষ্টি বাতাসের মানে আশাতীত উন্নতি ঘটিয়েছে। সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যমতে, গত কয়েকদিন শীর্ষ পাঁচে থাকা ঢাকার অবস্থান আজ সকাল সোয়া ৯টা নাগাদ ১৯ নম্বরে নেমে এসেছে। বর্তমানে ঢাকার বাতাসের মান ৯৬, যা মোটামুটি সহনীয় পর্যায়ে রয়েছে। আজ সকাল সোয়া ৯টার দিকে রাজধানীর অবস্থান ছিল ১৯তম। রাজধানীর বায়ুদূষণ নিয়ন্ত্রণে সরকারের নানা উদ্যোগ ব্যর্থ হওয়ার পর এখন অব্যর্থ দাওয়াইয়ে পরিণত হয়েছে বৃষ্টি। আজ বুধবার সকালের বৃষ্টিও কথা রেখেছে। আজ কিন্তু বাতাসের অবস্থা মোটামুটি ভালো। আর এর ফলেই বায়ুর মানের এই হঠাৎ উন্নতি। প্রায় এক সপ্তাহ ধরে বায়ুদূষণে বিশ্বের নগরীগুলোর মধ্যে রাজধানীর স্থান ছিল প্রথম পাঁচটির মধ্যেই।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সকাল ৬টার ঠিক আগে শুরু হওয়া এ বৃষ্টিতে মোট ১৬ মিলিমিটার পানি ঝরেছে। সাথে ছিল বজ্রপাত ও দমকা হাওয়া। মূলত এই বৃষ্টির কারণেই দীর্ঘদিনের দূষিত বাতাস পরিষ্কার হয়েছে। আজ সকালে ১৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে আবহাওয়া অফিস সূত্র জানিয়েছে।
তবে ঢাকার বাতাস কিছুটা সহনীয় হলেও দেশের অন্য বিভাগীয় শহরগুলোর পরিস্থিতি ভিন্ন। একসময়ে বিশ্বের সবচেয়ে পরিচ্ছন্ন শহর হিসেবে পরিচিত রাজশাহীর বায়ুর মান এখন ১৬৮, যা অস্বাস্থ্যকর। এছাড়া রংপুরে ১৩৪ ও ময়মনসিংহে ১১২ পয়েন্ট নিয়ে বায়ুর মান সতর্কাবস্থায় রয়েছে। তালিকায় সিলেটে ৮১, বরিশালে ৭৯, খুলনায় ৭৭ এবং চট্টগ্রামে ৫৯ পয়েন্ট রেকর্ড করা হয়েছে।