রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

ফতুল্লায় মাদ্রাসায় অগ্নিকাণ্ড: ৮৫ শিক্ষার্থী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৫৭ Time View

নারায়ণগঞ্জের ফতুল্লায় শান্তিধারা আবাসিক এলাকার জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হওয়া ৯৪ জন শিক্ষার্থীর মধ্যে ৮৫ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে ৯ শিক্ষার্থী সেখানে চিকিৎসাধীন রয়েছেন। ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন (ইমার্জেন্সি) সুলতান মাহমুদ শিকদার বুধবার বিকেলে এই তথ্য নিশ্চিত করেছেন। চিকিৎসাধীন ৯ জনের মধ্যে দুজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন এবং একজনকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। ঘটনার পর প্রাথমিকভাবে ৭৬ জনকে ছাড়পত্র দেওয়া হলেও পরবর্তী সময়ে আরও ৯ জনকে সুস্থতার ভিত্তিতে বাড়ি ফেরার অনুমতি দেওয়া হয়। নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদ্রাসায় আগুন: ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৪ জনের অবস্থা গুরুতর। তখন ভর্তি ছিল ১৮ জন।

অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান ও পরবর্তী ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গঠিত তদন্ত কমিটির সদস্যরা বুধবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তারা মাদ্রাসা কর্তৃপক্ষ এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলার পাশাপাশি সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করেছেন। কমিটির আহ্বায়ক ও নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী নূর খান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাদ্রাসাটিতে অগ্নিনির্বাপণের পর্যাপ্ত ব্যবস্থা বা অগ্নিনির্বাপক যন্ত্রের অভাব ছিল, যার ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে বিলম্ব হয়েছে। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ভবিষ্যতে এই ধরণের দুর্ঘটনা রোধে জেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে অগ্নিনিরাপত্তা নিশ্চিত করতে সাধারণ নির্দেশনা জারি করা হবে বলেও তিনি জানান। ‘আল্লাহ ছেলেকে তোমার পথে দিয়েছি, তুমিই রহম করো’।

ফায়ার সার্ভিসের সহযোগিতায় নিয়মিত অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নিরাপত্তাব্যবস্থা নিয়মিত তদারকির পরিকল্পনা করছে প্রশাসন। গত সোমবার গভীর রাতে জামিয়া আশরাফিয়া মাদ্রাসার পাঁচতলা ভবনের দোতলার লাইব্রেরিতে এই অগ্নিকাণ্ড ঘটে। সেখান থেকে আগুন দ্রুত পাশের ইফতা বিভাগের কক্ষে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার সময় ধোঁয়ায় মাদ্রাসার শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছিল, যাদের মধ্যে ৯৪ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category