রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

ওমান উপকূলে দুটি তেলবাহী ট্যাংকারে রহস্যময় হামলা

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ১৯ Time View

ওমান উপকূলের কাছে পরপর দুটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনাবিষয়ক সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, অজ্ঞাত বস্তুর আঘাতে ট্যাংকার দুটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালি থেকে বের হওয়ার পথে একটি ট্যাংকারের ইঞ্জিনকক্ষে অজ্ঞাত বস্তুর আঘাতে বড় ধরনের আঘাত লাগে। ঘটনাটি ওমানের খাসাব উপকূল থেকে ১৭ নটিক্যাল মাইল বা প্রায় ৩১ কিলোমিটার পূর্বে ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে খাসাবের ১১ নটিক্যাল মাইল বা প্রায় ২০ কিলোমিটার উত্তরে আরেকটি ট্যাংকারে হামলার বিষয়টি নিশ্চিত করেছিল ইউকেএমটিও। পুরো ঘটনার বিষয়ে আরও তথ্য সংগ্রহ ও তদন্ত চালাচ্ছে সংস্থাটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category