সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

রোহিঙ্গা নিধনের দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করল আইসিজে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ২৩ Time View

আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর জেনোসাইড বা গোষ্ঠী নিধন চালানোর দায়ে মিয়ানমারকে দায়ী করেছেন। এর মাধ্যমে দেশটি গোষ্ঠী নিধন প্রতিরোধ ও শাস্তিবিষয়ক সনদের অধীন নিজেদের বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে।

জাতিসংঘের সর্বোচ্চ এই আদালতের মতে, ২০১৭ সালে ‘ক্লিয়ারেন্স অপারেশন’ নামক সামরিক অভিযানের পেছনে দেশটির নিরাপত্তা বাহিনীর মূল উদ্দেশ্য ছিল রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করা। আইসিজে বলেছেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর ব্যাপক নৃশংসতার যেসব প্রমাণ পাওয়া গেছে, সেগুলো থেকে একমাত্র যুক্তিসংগত সিদ্ধান্ত হলো, ২০১৭ সালে সেনাবাহিনীকে দিয়ে ক্লিয়ারেন্স অপারেশনের নামে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার উদ্দেশ্য ছিল তাদের। সনদ অনুযায়ী জাতিসংঘের এ নিয়ে পদক্ষেপ নেওয়ার কথা। সনদ বিরোধী কার্যক্রম সংঘটনের যুক্তিসংগত সন্দেহভাজন সবার বিরুদ্ধে তদন্তে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়া এবং প্রয়োজনে তাঁদের বিচার ও শাস্তি নিশ্চিত করা।

২০১৭ সালের ২৫ আগস্ট রাত থেকে মিয়ানমার বাহিনীর চরম নিপীড়নের শিকার হয়ে রোহিঙ্গারা বাংলাদেশে পালিয়ে আসতে শুরু করে এবং পরের কয়েক মাসে সাত লাখের বেশি মানুষ কক্সবাজারে আশ্রয় নেয়।

গাম্বিয়ার দায়ের করা মামলায় ২০১৯ সালের ১১ নভেম্বর বিচারিক প্রক্রিয়া শুরু হয়েছিল। রোহিঙ্গা নিধনের ঘটনায় ২০১৯ সালের ১১ নভেম্বর আইসিজেতে মিয়ানমারের বিরুদ্ধে মামলা করে গাম্বিয়া। সে ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া কেমন হবে সেটা স্পষ্ট নয়। চীন ও রাশিয়া দীর্ঘদিন ধরে মিয়ানমারের বিরুদ্ধে নিরাপত্তা পরিষদে কোনো পদক্ষেপ নিতে দেয়নি। চীন ও রাশিয়ার পাশাপাশি সাম্প্রতিক সময়ে নিজেদের স্বার্থের কারণে যুক্তরাষ্ট্রকে মিয়ানমারের সঙ্গে যুক্ত হওয়ার উদ্যোগ নিতে দেখা গেছে। এটা সংকট সমাধানের ক্ষেত্রে তাদের পরের ধাপে যেতে সহায়তা করবে।

দীর্ঘ সাত বছরের আইনি লড়াই শেষে বৃহস্পতিবার আদালত ঐতিহাসিক এই রায় দেন। বিচারক প্যানেলের ৯ জন সদস্য জেনোসাইডের পক্ষে মত দিলেও ৬ জন বিপক্ষে অবস্থান নেন। নেদারল্যান্ডসের দ্য হেগে পিস প্যালেসে আয়োজিত শুনানিতে আইসিজের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া জানান, ওই অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে প্রাণ হারাতে হয়েছে। একই সঙ্গে ব্যাপক যৌন সহিংসতা ও শিশুদের ওপর বর্বরোচিত নির্যাতনের তথ্যও আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে। আদালত স্পষ্টভাবে জানিয়েছেন, নিরাপত্তা বাহিনীর নৃশংসতার মাত্রা বিশ্লেষণ করলে এটিই প্রমাণিত হয় যে, তারা সুপরিকল্পিতভাবেই রোহিঙ্গা নিধনযজ্ঞ চালিয়েছিল। তিনি বলেন, ২০১৭ সালে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে। এখন যুক্তরাষ্ট্র আইসিজের মামলার রায় নিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে কি না, তা নিয়ে আশঙ্কা রয়েছে।

আদালতের রায়ে বলা হয়েছে, মিয়ানমার কর্তৃপক্ষ গোষ্ঠী নিধন প্রতিরোধে তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে এবং এ ধরনের ঝুঁকির বিষয়ে সচেতন থাকার পরও তারা কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। অতীতে রুয়ান্ডা, বসনিয়া ও কম্বোডিয়ার হত্যাযজ্ঞকে যেভাবে গোষ্ঠী নিধন হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল, রোহিঙ্গাদের ওপর চালানো নিপীড়নকেও আইসিজে সেই একই কাতারে অন্তর্ভুক্ত করল। তবে আদালতের রায় কার্যকর করার ক্ষমতা সীমাবদ্ধ হওয়ায় এর বাস্তবায়ন নিয়ে কূটনৈতিক মহলে কিছুটা সংশয় রয়েছে। প্রসঙ্গত ১৯৯৪ সালে রুয়ান্ডায় সংঘটিত হত্যাযজ্ঞ, ১৯৯৫ সালে বসনিয়ার স্রেব্রেনিৎসায় হত্যাযজ্ঞ এবং ১৯৭০-এর দশকের শেষ দিকে কম্বোডিয়ায় খেমাররুজের নৃশংসতাকে গোষ্ঠী নিধন হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল।

বিশেষজ্ঞদের মতে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ওপর রায় বাস্তবায়নের দায় থাকলেও ভূ-রাজনৈতিক সমীকরণে এর প্রয়োগ চ্যালেঞ্জিং হতে পারে। সাবেক কূটনীতিক মোহাম্মদ সুফিউর রহমান মনে করেন, এটি রোহিঙ্গাদের জন্য এক বিশাল নৈতিক বিজয়। আদালতের রায়ে দুই বছরের মধ্যে মিয়ানমারকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়ায় প্রত্যাবাসনের বিষয়ে দেশটির ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে। জানতে চাইলে মিয়ানমারে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্ন্যান্সের জ্যেষ্ঠ গবেষণা ফেলো মোহাম্মদ সুফিউর রহমান বলেন, রোহিঙ্গাদের প্রতি মিয়ানমার য। তাই এতে বাংলাদেশের জন্যও কিছু ইতিবাচক প্রভাব রয়েছে। তবে জাতিসংঘ সনদের ৮ অনুচ্ছেদ অনুযায়ী, জাতিসংঘ তথা নিরাপত্তা পরিষদের ওপর রায় বাস্তবায়নের দায় পড়বে।

আইসিজে তার রায়ে মিয়ানমারকে গোষ্ঠী নিধন প্রতিরোধের জন্য নতুন আইন প্রণয়ন, সন্দেহভাজনদের বিচার নিশ্চিত করা এবং ভবিষ্যতে একই ধরনের অপরাধ বন্ধের নিশ্চয়তা দেওয়ার নির্দেশ দিয়েছে। এছাড়া আদালত রোহিঙ্গাদের জন্য ক্ষতিপূরণমূলক পুনর্বাসনের নির্দেশনাও দিয়েছেন। এর মধ্যে ক্ষতিগ্রস্তদের নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে নিজ বাসস্থানে ফেরার সুযোগ দেওয়া এবং পরিবারগুলোর পুনর্মিলন নিশ্চিত করা অন্তর্ভুক্ত রয়েছে।

ক্ষতিপূরণ এবং প্রতিকারের সুনির্দিষ্ট পদ্ধতি ও পরিমাণ নির্ধারণের জন্য মামলার পরবর্তী ধাপ নির্ধারিত হয়েছে। দুই বছরের সময়সীমার মধ্যে মিয়ানমারকে আদালতে একটি বিশদ প্রতিবেদন জমা দিতে হবে, যেখানে নেওয়া সব ধরনের পদক্ষেপের বিবরণ থাকবে। এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এই রায়কে ইতিবাচক হিসেবে উল্লেখ করে জানিয়েছেন, এটি সংকট সমাধানে নতুন দিক উন্মোচন করতে পারে। তবে আদালত উল্লেখ করেছেন, উত্তর রাখাইনে বেসামরিক ব্যক্তিদের সরাসরি উসকানি দেওয়ার বিষয়টি প্রমাণিত না হলেও ২০২০ সালের ২৩ জানুয়ারির অন্তর্বর্তীকালীন আদেশ লঙ্ঘনের বিষয়টি পরিষ্কার হয়েছে। আর ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পক্ষ থেকে গাম্বিয়ার করা মামলার রায়ের পর গাজার ফিলিস্তিনিদের ওপর গোষ্ঠী নিধনের জবাবদিহির বিষয়টি জোরালো হতে পারে। আদালত আরও বলেন, ২০২০ সালের ২৩ জানুয়ারির আদেশে আদালত যে নির্দেশ দিয়েছিলেন, মিয়ানমার তা লঙ্ঘন করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category