সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

১৫ জেলায় চোরাগোপ্তা হামলা ও অগ্নিসংযোগ: দুই বিএনপি নেতাসহ নিহত ৩

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৩১ Time View

দেশের বিভিন্ন স্থানে চোরাগোপ্তা হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা অব্যাহত রয়েছে। ট্রেন, বাস, লেগুনা এবং গ্রামীণ ব্যাংককে লক্ষ্যবস্তু করেছে দুর্বৃত্তরা। বিক্ষিপ্ত সংঘর্ষ ও হামলায় সারা দেশে ২৪ ঘণ্টায় দুই বিএনপি নেতাসহ ৩ জন নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে পিরোজপুরে একটি বাসের মধ্যে অগ্নিদগ্ধ হয়ে এক হেলপারের মৃত্যু হয়েছে। এ ছাড়া বুধবার রাতে পিরোজপুর, রংপুর, চট্টগ্রাম, রাজশাহী, নারায়ণগঞ্জ, হবিগঞ্জ, ময়মনসিংহ, কুমিল্লা, সিরাজগঞ্জ, দিনাজপুর, নড়াইল, ফরিদপুর ও টাঙ্গাইলসহ বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে যানবাহনে অগ্নিসংযোগ ও পেট্রোল বোমা নিক্ষেপের মতো ঘটনা ঘটেছে। শামসুদ্দোহা জানান, গত রাত ১টা ২৪ মিনিটের দিকে রাস্তা থেকে কে বা কারা ভবনের নিচতলায় অবস্থিত এরিয়া অফিসের বারান্দার জানালায় দু’টি পেট্রোল বোমা বা ককটেল নিক্ষেপ করে। বুধবার রাত সাড়ে ৩টার দিকে এশিয়ান হাইওয়ে সড়কের গোলাকান্দাইল এলাকার রশিদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

নড়াইলের কালিয়ায় বিএনপি শোভাযাত্রায় হামলা

কালিয়া (নড়াইল) প্রতিনিধি জানান, নড়াইলের কালিয়ায় সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র শোভাযাত্রায় অতর্কিত হামলা করেছে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মানুষকে পুড়িয়ে হত্যা করে আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরে আসতে চায়।

এতে উপজেলা কৃষকদলের সদস্য সচিব শাহীনূর ইসলাম (৪৫) ও জাসাস নেতা সোহেল রানা নিহত হয়েছেন।

জানা যায়, সন্ধ্যার দিকে কালিয়া পৌরসভার বিভিন্ন সড়কে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ৪০-৫০টি মোটরসাইকেল ও গাড়ি নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক নৈরাজ্যের প্রতিবাদে শোভাযাত্রা বের করেন। আহতদের কয়েকজনকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

শোভাযাত্রাটি পৌরসভার বেন্দারচর গ্রামের রাস্তা দিয়ে বটগাছের উত্তর পাশের সড়ক হয়ে বিপ্লব বিশ্বাসের বাড়ির পূর্বপাশে খালের কাছে পৌঁছায়।

এসময় আগে থেকে ওঁৎপেতে থাকা নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৩০০-৪০০ নেতাকর্মী অতর্কিত হামলা চালায়।

এতে কালিয়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মফিজুর রহমান (৪২), কালিয়া উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক শাহীন (৪৫), বিএনপি নেতা সোহেল শেখ (৩৫)’সহ বেশ কয়েকজন আহত হন।

গুরুতর আহত সোহেল শেখ ও শাহীনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়। পথিমধ্যে শাহীন ও সোহেল শেখের মৃত্যু হয়। কালিয়া সার্কেল এএসপি রবিন হালদার সোহেলের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। অপরদিকে, কালিয়া পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম কৃষকদলের সাংগঠনিক সম্পাদক শাহীনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। মাদ্রাসার শিক্ষক এনামুল কবির কোচিং সেন্টারের মালিককে ফোন করে অগ্নিকাণ্ডের বিষয়টি অবগত করেন।

পিরোজপুরে বাসে অগ্নিদগ্ধ হয়ে হেলপারের মৃত্যু

পিরোজপুর প্রতিনিধি জানান, পিরোজপুরের ভান্ডারিয়ায় দাঁড়িয়ে থাকা দু’টি বাসে রাতের আঁধারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় একটি বাসের হেলপার নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। নিহত হেলপার মো. সিয়াম হোসেন (২৫) বরিশালের বাবুগঞ্জ উপজেলার ইদিলকাঠী গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা তিনটি মোটরসাইকেলে গিয়ে বাস দু’টিতে আগুন দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. মনির হোসেন অভিযোগ করে বলেন, বাসস্ট্যান্ডে ৩০টির বেশি বাস থাকলেও নির্দিষ্ট দু’টি বাসকে লক্ষ্য করে আগুন দেয়া হয়েছে। তিনি বলেন, এটি ফ্যাসিবাদী শক্তির পরিকল্পিত অগ্নিসংযোগ। একইসঙ্গে নাশকতা মোকাবিলায় প্রশাসনকে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। অন্যদিকে, সিরাজগঞ্জে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্নার বাড়ি, জেলা আওয়ামী লীগ কার্যালয় এবং জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলামের বাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ওই এলাকায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয় সূত্র মতে, ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বরিশাল মালিক সমিতির ‘বাহক’ ও ঝালকাঠি মালিক সমিতির ‘লিসা’ নামের দু’টি বাসে আগুন দেয় একদল দুর্বৃত্ত। এ সময় বাসে আগুন দেখে টহলরত পুলিশ আশপাশের বাসের ভেতরে ঘুমন্ত ব্যক্তিদের জাগিয়ে সরিয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে বাহক নামের বাসটির ভেতর থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করে। তবে ঘটনাটিকে নাশকতা বলছেন বাস কর্তৃপক্ষ। জানা যায়, পর্যটন মোটেলের বিপরীত পাশে শিক্ষার্থী পরিবহনের কাজে ব্যবহৃত লুমিনাস ক্যাডেট কোচিংয়ের বাসটিতে ভোর ৪টার দিকে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলের পাশে অবস্থিত সিদ্দিকীয়া বিশ্ব ইসলাম মিশনের শিক্ষার্থীরা বিষয়টি টের পান। এদিকে ঘটনাস্থলের পার্শ্ববর্তী টাটা শো-রুমে থাকা লোকজন অগ্নিকাণ্ডের বিষয়টি ফায়ার সার্ভিসকে জানালে তারা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নেভায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরে রেলওয়ে স্টেশনের এলএম শহিদুল ইসলাম অগ্নিনির্বাপণ পাউডার ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনেন। ব্যাংকের শাখা ব্যবস্থাপক সোমিত সরকার জানান, ভোরে শব্দ পেয়ে দোতলা থেকে নিচে নেমে বারান্দায় আগুন জ্বলতে দেখেন। পরে নিরাপত্তা প্রহরীদের সহযোগিতায় পানি ঢেলে আগুন নেভানো হয়। এ সময় এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায় তারা। ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। নেত্রকোণা প্রতিনিধি জানান, বারহাট্টায় রেলস্টেশন, রেললাইন ও ইউনিয়ন বিএনপি’র কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে উপজেলার অতিথপুর রেলস্টেশনের প্ল্যাটফরমে পেট্রোল ঢেলে আগুন দেয়ার ৪১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে দেখা যায়, স্টেশনের প্ল্যাটফরম চত্বরের বিভিন্ন অংশ ও কয়েকটি পিলারে তরল দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দিচ্ছে এক যুবক।

দেশজুড়ে নাশকতার বিভিন্ন চিত্র

  • রংপুরে দু’টি বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ভোরে একটি কোচিং সেন্টারের বাসে ও দুপুরে টার্মিনাল এলাকায় হৃদয়-তাহসিন নামের একটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে। পুলিশের দাবি, দুপুরে বাসে আগুন লাগার ঘটনাটি একটি দুর্ঘটনা।
  • রাজশাহী নগরীর বনলতা আবাসিক এলাকায় গ্রামীণ ব্যাংকের সমন্বিত জোনাল ও এরিয়া অফিস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত দেড়টার দিকে মোটরসাইকেলযোগে দুর্বৃত্তরা ব্যাংক ভবনের নিচতলায় রাস্তার পাশ থেকে পরপর দু’টি ককটেলসদৃশ পেট্রোল বোমা নিক্ষেপ করে।
  • নারায়ণগঞ্জে একের পর এক অগ্নিসংযোগের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বুধবার ভোর পৌনে ছয়টার দিকে চাষাঢ়া রেলস্টেশনে ঢাকাগামী একটি ট্রেনের বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এছাড়া ফতুল্লার চাঁনমারী এলাকায় পার্কিং করে রাখা দু’টি লেগুনায় আগুন দেয়া হয়।
  • টাঙ্গাইলের দেলদুয়ারে গ্রামীণ ব্যাংকের লাউহাটী শাখায় আগুন দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। এতে ব্যাংকের বারান্দাসহ সামনের কিছু অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ধারণা করা হচ্ছে তালাবদ্ধ অবস্থায় পেট্রোল ঢেলে এই আগুন দেয়া হয়েছে।
  • চট্টগ্রামে বিএনপি নেতার বাড়িসহ পৃথক তিনটি স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর মধ্যে বাঁশখালীতে বিএনপি’র এক নেতার বাড়ি ও সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের শাখায় হামলার খবর পাওয়া গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category