সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

শেখ হাসিনার বিচার হবে দেশের আইন অনুযায়ী: ডা. জাহেদ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৩৫ Time View

শেখ হাসিনার বিচার প্রক্রিয়া বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী সম্পন্ন হবে বলে সাফ জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, বাংলাদেশের কোনো আসামির ভাগ্য নিয়ে অন্য কোনো রাষ্ট্র বা বিদেশি শক্তির হস্তক্ষেপের সুযোগ নেই। তিনি স্পষ্ট করেন যে, সরকার কোনো প্রকার অন্যায্য চাপের মুখে নেই এবং অতীতে চাপের মাধ্যমে সিদ্ধান্ত নেয়ার যুগ শেষ হয়ে গেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। কী চাওয়া হবে এবং কীভাবে চাওয়া হবে, তা যথাসময়ে গণমাধ্যমের সামনে জানানো হবে। তারা কথা বলবে, সেটিও তিনি বিশ্বাস করেন না। তিনি বলেন, এসব কর্মসূচিতে নৃশংসতা ও সহিংসতার চিত্র দেখা গেছে।

দেশের সাংস্কৃতিক কর্মকাণ্ডে গতি ফেরাতে সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে জানিয়ে তিনি বলেন, আগামী জানুয়ারিতে সার্কভুক্ত দেশগুলোকে নিয়ে সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হবে। তরুণ প্রজন্ম যাতে বিপথে না যায় এবং সুস্থ বিনোদনের সুযোগ পায়, সেই লক্ষ্য থেকেই সরকার এমন নির্দেশনা দিয়েছে। এছাড়া হজ সংক্রান্ত বিষয়ে তিনি জানান, সৌদি আরবের সঙ্গে ২০২৭ সালের হজ চুক্তি সম্পন্ন হয়েছে। আগামী বছর বাংলাদেশ থেকে মোট ৮৩ হাজার ৫০০ জন হজে যাওয়ার সুযোগ পাবেন। এদিকে দেশে সাংস্কৃতিক কার্যক্রম বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

গঙ্গা পানি চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হওয়া প্রসঙ্গে উপদেষ্টা জানান, এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো নতুন তথ্য এখন পর্যন্ত নেই। তবে বাংলাদেশের পক্ষ থেকে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে এবং সময়ের প্রয়োজনে তা গণমাধ্যমে প্রকাশ করা হবে। প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরের সঙ্গে এই চুক্তির কোনো সরাসরি যোগসূত্র নেই উল্লেখ করে তিনি বলেন, দুই দেশের সরকার প্রধানের বৈঠকের এজেন্ডা ভিন্ন হতে পারে এবং সাধারণত বড় ধরনের চুক্তিগুলো অনেক আগে থেকেই চূড়ান্ত থাকে।

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় দলটির ব্যানারে মিছিল বা কর্মসূচি পালনকে বেআইনি আখ্যা দেন ডা. জাহেদ। সাম্প্রতিক সহিংসতায় যাদের ছবি গণমাধ্যমে এসেছে, তাদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন। তবে তিনি যোগ করেন যে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান পরিচালনার সময় বলপ্রয়োগের ক্ষেত্রে যথাযথ অনুপাত বজায় রাখবে যাতে অভিযান কার্যকর হয় এবং অপ্রয়োজনীয় জানমালের ক্ষতি না হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category