সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

জেফরি এপস্টেইনের কারাগারে মৃত্যুর কারণ নিয়ে নতুন করে বিতর্ক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৩৪ Time View

যুক্তরাষ্ট্রের আলোচিত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের কারাগারে মৃত্যুর ঘটনাটি আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছেন এক ফরেনসিক বিশেষজ্ঞ। অধ্যাপক মাইকেল ফ্রিম্যান নিউইয়র্কের মেডিকেল পরীক্ষকের নথি এবং ময়নাতদন্তের ছবিগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে বিবিসি নিউজ নাইটকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন। তার মতে, এপস্টেইনকে পেছন থেকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। যৌন পাচারের অভিযোগে বিচারাধীন ছিলেন তিনি। এ বিষয়ে নতুন করে মন্তব্য জানতে বিবিসি তার সঙ্গে যোগাযোগ করেছে। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় লন্ডনে নিজের বিশ্লেষণ তুলে ধরার পর এপস্টেইনের মৃত্যুর বিষয়ে গবেষণা ও নিউইয়র্কের মেডিকেল পরীক্ষকের নথি প্রকাশ করেন তিনি। মার্ক দীর্ঘদিন ধরেই দাবি করে আসছেন, তার ভাইকে হত্যা করা হয়েছে। ফ্রিম্যানের ভাষায়, পেছন থেকে শ্বাসরোধ করার সময় ভুক্তভোগী গলা থেকে ফাঁস সরানোর চেষ্টা করলে এ ধরনের দাগ তৈরি হতে পারে। আমার কাছে এর একমাত্র ব্যাখ্যা হলো, এটি হত্যাকাণ্ড।’। ফ্রিম্যান আরও প্রশ্ন তুলেছেন, কারাগারে ফাঁসিতে মৃত্যুর ঘটনায় লাশ নামানোর আগে তার ছবি তোলা উচিত ছিল। তবে একটি সমঝোতার কারণে সে সময় কঠোর কারাদণ্ড থেকে রেহাই পান তিনি।

২০১৯ সালের ১০ আগস্ট নিউইয়র্কের মেট্রোপলিটন কারেকশনাল সেন্টারে বিচার শুরুর অপেক্ষায় থাকা অবস্থায় এপস্টেইনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। ওই সময়কার ময়নাতদন্তে তার মৃত্যুকে আত্মহত্যা হিসেবেই শনাক্ত করা হয়েছিল। তবে ফ্রিম্যানের এই নতুন দাবি ঘিরে ঘটনার মোড় আবারও ঘুরে গেছে। তবে ফ্রিম্যান নিজে সরাসরি মরদেহ পরীক্ষা করেননি; তিনি এপস্টেইনের ভাই মার্ক এপস্টেইনের সরবরাহ করা নথি ও ছবি বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে পৌঁছেছেন। কারণ, ২০১৯ সালে এপস্টেইনর ময়নাতদন্ত করা চিকিৎসক তার মৃত্যুকে আত্মহত্যা বলেই সিদ্ধান্ত দিয়েছিলেন।

ফ্রিম্যানের দাবি অনুযায়ী, এপস্টেইনের শরীরে হামলার সুস্পষ্ট চিহ্ন রয়েছে, বিশেষ করে বাঁ কাঁধে গভীর রক্তক্ষরণ এবং মুখে আঘাতের ক্ষতগুলো লক্ষণীয়।

তিনি ধারণা করছেন, কোনো ঘাতক প্রথমে গলা চেপে এপস্টেইনকে নিস্তেজ করে থাকতে পারে এবং পরবর্তীতে সেটিকেই আত্মহত্যার রূপ দিতে মরদেহ বিছানার ওপরের অংশের সঙ্গে ঝুলিয়ে দেওয়া হয়।

এমনকি এপস্টেইনের গলায় ফাঁসের দাগের ওপর নখের আঁচড় থাকার বিষয়টিও তিনি উল্লেখ করেছেন, যা সাধারণত শ্বাসরোধের সময় আত্মরক্ষার চেষ্টার অংশ হিসেবে তৈরি হয় বলে তিনি মনে করেন।

২০১৯ সালে ময়নাতদন্তের দায়িত্বে থাকা প্রধান মেডিকেল পরীক্ষক ডা. বারবারা স্যাম্পসন তার সিদ্ধান্তে অটল রয়েছেন। তিনি জানিয়েছিলেন, এপস্টেইনের শরীরে পাওয়া ক্ষতগুলো আত্মহত্যার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং এতে কোনো আত্মরক্ষামূলক আঘাতের প্রমাণ পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদনেও বলা হয়েছে যে, কারাগারের কর্মকর্তারা মরদেহ উদ্ধার করে উদ্ধারের চেষ্টা করেছিলেন। এর আগে ঘটনার প্রায় এক মাস আগে তাকে আত্মহত্যা পর্যবেক্ষণেও রাখা হয়েছিল বলে জানা যায়। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের এক তদন্ত প্রতিবেদনে বলা হয়, কারাগারের এক কর্মকর্তা এপস্টেইনকে ঝুলন্ত অবস্থায় পাওয়ার পরপরই আরেক সহকর্মীকে ডাকেন। পরে তারা মরদেহ নিচে নামিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করেন।

অধ্যাপক মাইকেল ফ্রিম্যান মার্কিন পুলিশের হেফাজতে বিভিন্ন বিতর্কিত মৃত্যুর ঘটনায় বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছেন, যার মধ্যে জর্জ ফ্লয়েডের ঘটনা অন্যতম। তিনি জানান, তার এই গবেষণা সম্পূর্ণ স্বাধীন এবং মার্ক এপস্টেইন তাকে এর জন্য কোনো পারিশ্রমিক দেননি। তবে তার এই বিশ্লেষণ এখনো অন্য কোনো স্বতন্ত্র বিশেষজ্ঞ দ্বারা পর্যালোচিত হয়নি।

হত্যার পেছনে কারা থাকতে পারে—এমন প্রশ্নের জবাবে ফ্রিম্যান জানান, বিষয়টি তার গবেষণার আওতাভুক্ত নয়। তিনি শুধুমাত্র প্রাপ্ত শারীরিক আলামত বিশ্লেষণ করেছেন। এই বিশ্লেষণকে ষড়যন্ত্রতত্ত্ব বলে সমালোচকদের প্রতিক্রিয়ায় তিনি বলেন, তার তথ্য উপাত্ত যে কেউ যাচাই করে ভুল থাকলে তা ধরিয়ে দিতে পারেন। কোথাও ভুল থাকলে তা দেখিয়ে দেওয়ার আহ্বানও জানান তিনি।

উল্লেখ্য, জেফরি এপস্টেইন ২০০৮ সালে অপ্রাপ্তবয়স্ক এক কিশোরীর সঙ্গে অর্থ বিনিময়ের মাধ্যমে যৌন কর্মকাণ্ডে যুক্ত হওয়ার দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন। পরবর্তীতে ২০১৯ সালে তার বিরুদ্ধে অপ্রাপ্তবয়স্কদের নিয়ে যৌন পাচার নেটওয়ার্ক পরিচালনার অভিযোগ ওঠে। সেই মামলার বিচার চলাকালেই তার মৃত্যু ঘটে। এখন ফ্রিম্যানের এই নতুন বিশ্লেষণের পর বিষয়টি নিয়ে নতুন করে আইনি ও ফরেনসিক আলোচনার জন্ম হয়েছে, যদিও তার দাবির পক্ষে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো নতুন সিদ্ধান্ত বা প্রমাণ মেলেনি। ২০০৮ সালে অপ্রাপ্তবয়স্ক এক কিশোরীর সঙ্গে অর্থের বিনিময়ে যৌন কর্মকাণ্ডের প্রস্তাব দেওয়ার অপরাধে দোষী সাব্যস্ত হয়েছিলেন এপস্টাইন। এর ১১ বছর পর অপ্রাপ্তবয়স্ক মেয়েদের নিয়ে যৌন পাচারের নেটওয়ার্ক পরিচালনার অভিযোগে নতুন করে মামলা হয় তার বিরুদ্ধে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category