সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

শেখ হাসিনাকে ফেরাতে যে শর্তগুলো দিল ভারত

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৩২ Time View

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীর সক্রিয় ভূমিকা দেখতে চায় ভারত। একই সঙ্গে তাকে দেয়া মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করার সুযোগ ও নতুন করে সুষ্ঠু বিচারের নিশ্চয়তা চায় নয়াদিল্লি। ভারতের সরকারি ও সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে একটি সামরিক বিমানে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর দীর্ঘ সময় পেরিয়ে ডিসেম্বরে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। এর দুই বছরেরও বেশি সময় পর তিনি জানান, ডিসেম্বরে তিনি বাংলাদেশে ফিরতে চান। দ্বিতীয় শর্তটি ২০২৪ সালের অভ্যুত্থানে দমনপীড়নের অভিযোগে হাসিনার সাজা সংক্রান্ত। বিবিসি বাংলার প্রতিবেদনকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন টেলিগ্রাফ।

প্রতিবেদন অনুযায়ী, ভারত চাইছে তার দেশে ফেরার প্রক্রিয়াটি বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত হোক। এক্ষেত্রে আকাশ বা স্থলপথে তাকে ফিরিয়ে আনার লজিস্টিক সহযোগিতা করতেও প্রস্তুত রয়েছে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা জানিয়েছেন, জেনেশুনে কারও মৃত্যুদণ্ড কার্যকরের উদ্দেশ্যে তাকে হস্তান্তর করা ভারতের পক্ষে সম্ভব নয়। দিল্লি চায়, আন্তর্জাতিক ও গণমাধ্যমের নজরদারির মধ্যে তার বিচার কাজ সম্পন্ন হোক। জুলাই গণহত্যার ঘটনায় আনা অভিযোগগুলোর বিচার প্রক্রিয়া নতুন করে শুরু করারও তাগিদ রয়েছে ভারতের পক্ষ থেকে। ২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড প্রদান করে, যদিও তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন।

শেখ হাসিনা নিজেও রয়টার্সকে জানিয়েছেন, তিনি দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে আগ্রহী। গত ৯ নভেম্বর লন্ডনের একটি ল ফার্মের মাধ্যমে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেন তিনি। দেশ ছাড়ার পর এটিই ছিল বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে তার প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ। যদিও বাংলাদেশ সরকার তার এই আবেদন প্রত্যাখ্যান করেছে। এদিকে, এই পুরো প্রক্রিয়াটি নিয়ে ভারতীয় কর্মকর্তারা দীর্ঘদিন ধরে ঢাকার সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা চালিয়ে আসছেন। গত ৬ অক্টোবর দিল্লিতে ভারতীয় সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদি বৈঠক করেন। যদিও ওই বৈঠকটি প্রতিরক্ষা ও দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে ছিল বলে দাবি করা হয়েছে, তবে সামরিক সূত্রে জানা গেছে, সেখানে হাসিনার প্রত্যাবর্তনে সেনাবাহিনীর ভূমিকার বিষয়টিও উঠে আসতে পারে। অথবা স্থল সীমান্তের কোনো নির্দিষ্ট স্থানে সেনাবাহিনী তাকে গ্রহণ করতে পারে। তবে এক সামরিক সূত্র এই বৈঠককে হাসিনার প্রত্যাবর্তনে সেনাবাহিনীর সম্ভাব্য ভূমিকা নিয়েও আলাপ হওয়ার সম্ভাবনার কথা জানান।

অন্যদিকে, শুক্রবার এ বিষয়ে প্রশ্ন করা হলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। উল্লেখ্য, ভারত ও বাংলাদেশ কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে এসব শর্তের কথা স্বীকার করেনি। এদিকে, শুক্রবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক ফেসবুক পোস্টে দাবি করেন, অন্য কোনো দেশ হাসিনাকে আশ্রয় দিতে রাজি না হওয়ায় বাংলাদেশে ফেরাই তার শেষ বিকল্প। বর্তমানে বাংলাদেশে তার দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকা এবং ডিসেম্বরে ফেরার পরিকল্পনাটি অসম্ভব বলে ভারতীয় কর্মকর্তাদের মনে করার বিষয়টিও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category