সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

সোনিয়া গান্ধীকে নিয়ে আপত্তিকর পোস্ট: কঙ্গনা রানাউতের বিরুদ্ধে মামলা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৩৪ Time View

কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে বিজেপির সংসদ সদস্য ও অভিনেত্রী কঙ্গনা রানাউতের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। গত ১০ নভেম্বর গান্ধী পরিবারকে জড়িয়ে কঙ্গনার একটি পোস্টকে কেন্দ্র করে এই বিতর্কের সূত্রপাত হয়। অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার শিমলা পুলিশ বিদ্বেষ ছড়ানো, জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং মানহানির অভিযোগে মামলাটি নথিভুক্ত করেছে। শিমলার বাসিন্দা অতুল শর্মার করা এই অভিযোগে বলা হয়েছে, কঙ্গনার মন্তব্য রাজনৈতিক মতপ্রকাশের সীমা অতিক্রম করেছে, যা জনমনে বিদ্বেষ ও অস্থিতিশীলতা সৃষ্টির ঝুঁকি তৈরি করছে।

অভিযোগকারী অতুল শর্মা দাবি করেন, কঙ্গনা রানাউত মিথ্যা তথ্য প্রচারের মাধ্যমে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছেন। কঙ্গনার সেই পোস্টে সোনিয়া গান্ধীকে ‘রহস্যময় বিদেশি নাগরিক’ হিসেবে আখ্যায়িত করা হয়। সেখানে দাবি করা হয়, গান্ধী পরিবারের সদস্যদের একের পর এক হত্যাকাণ্ডের পথ ধরেই সোনিয়া গান্ধীর ক্ষমতা দখলের সুযোগ তৈরি হয়েছিল। এছাড়া সঞ্জয় গান্ধীর মৃত্যুর পর তার স্ত্রী মানেকা গান্ধীকে পারিবারিক বাসভবন থেকে বের করে দেওয়ার মতো গুরুতর অভিযোগও তুলেছেন কঙ্গনা।

এই মামলা নিয়ে রাজ্যটিতে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়েছে। বিজেপি একে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে আখ্যায়িত করেছে। হিমাচল প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা জয়রাম ঠাকুর অভিযোগ করেন, সামাজিক মাধ্যমে সরকারের সমালোচনার জেরেই কংগ্রেস সরকার বিরোধীদের দমনে উঠেপড়ে লেগেছে। তিনি আরও বলেন, কঙ্গনার বক্তব্য তার একান্ত ব্যক্তিগত মতামত এবং গণতান্ত্রিক অধিকারের আওতাভুক্ত।

অন্যদিকে, মামলার পক্ষে অবস্থান নিয়ে রাজ্যের মন্ত্রী ও কংগ্রেস নেতা জগৎ সিং নেগি বলেন, মানহানিকর ও মিথ্যা মন্তব্যের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া যৌক্তিক। তার দাবি, সোনিয়া গান্ধীর সদ্য প্রকাশিত স্মৃতিকথায় যেসব তথ্য উঠে এসেছে, সেগুলোর কোনো জবাব দিতে না পেরেই বিজেপি নেতারা বিভ্রান্তি ছড়ানোর জন্য এমন বিতর্কিত বক্তব্য দিচ্ছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category