সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

কাজে না ফিরলে রোববার থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি বিজিএমইএর

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৩৫ Time View

শ্রমিকেরা কাজে যোগ না দিলে আগামীকাল রোববার থেকে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন পোশাকশিল্পের মালিকেরা। শনিবার ঢাকার উত্তরায় বিজিএমইএর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মাহমুদ হাসান খান এ কথা জানান। শ্রম আইনের এই ধারা অনুযায়ী কারখানা বন্ধ থাকলে শ্রমিকেরা কোনো মজুরি পান না।

মাহমুদ হাসান খান আরও জানান, বর্তমানে শ্রমিক বিক্ষোভের জেরে সাভার, আশুলিয়া ও গাজীপুরের ৫৫টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে এবং মোট ৯২টি কারখানায় উৎপাদন ব্যাহত হয়েছে। রোববার যেসব কারখানায় কাজ চালানো সম্ভব হবে না, সেগুলো মালিকপক্ষ চাইলে ১৩(১) ধারায় বন্ধ রাখতে পারবে। এছাড়া আগামী সোমবার মজুরি বোর্ডে মালিকপক্ষের প্রস্তাব দেওয়ার কথা থাকলেও, বিশৃঙ্খলা অব্যাহত থাকলে বোর্ডের আলোচনায় অংশগ্রহণের বিষয়ে নতুন করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category