সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে ফ্লাইট চলাচল বন্ধ, প্রযুক্তিগত ত্রুটিতে চরম ভোগান্তি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৪৫ Time View

যুক্তরাষ্ট্রে ভয়াবহ প্রযুক্তিগত ত্রুটির কারণে ঘণ্টার পর ঘণ্টা অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট চলাচল স্থবির হয়ে পড়েছিল। আকস্মিক এই বিপর্যয়ে দেশজুড়ে হাজার হাজার যাত্রী চরম ভোগান্তি ও আতঙ্কের মুখে পড়েন। বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, মূলত প্রযুক্তিগত ত্রুটির কারণেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। যদিও কয়েক ঘণ্টা পর নিষেধাজ্ঞা তুলে নেয়ায় ফের বিমান চলাচল শুরু হয়েছে, তবে পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। অবশ্য কয়েক ঘণ্টা পর ফের ফ্লাইট চালুর অনুমতি দিয়েছে তারা। তবে বিলম্ব ও ফ্লাইট বাতিলের ভোগান্তি এখানেই শেষ নয়।

এ ঘটনার সঙ্গে কোনো ধরনের নিরাপত্তা হুমকির যোগসূত্র নেই বলে স্পষ্ট করেছেন হোমল্যান্ড সিকিউরিটি বিষয়ক মন্ত্রী মার্কওয়েইন মুলিন। তিনি জানান, মাইক্রোসফটের সাম্প্রতিক বিভ্রাটের সঙ্গেও এই ঘটনার কোনো সম্পর্ক নেই। এদিকে পরিবহনমন্ত্রী শন ডাফি এই পরিস্থিতির জন্য এয়ার ট্রাফিক কন্ট্রোলের পুরনো প্রযুক্তি এবং অতিরিক্ত চাপের মুখে থাকা রাউটারগুলোকে দায়ী করেছেন। ব্যবস্থাটি এখনো ‘অ্যানালগ’ রয়ে যাওয়ায় বারবার এমন সমস্যার পুনরাবৃত্তি ঘটছে বলে তিনি সতর্ক করেন। ডাফি জানান, অতীতে জাতিসংঘের সম্মেলনে বিশ্বনেতারা নিউইয়র্কে আসার সময়ও অনুরূপ বিঘ্ন ঘটেছিল। তিনি আরও বলেন, তিনি আলোচনা করছিলেন, ব্যবস্থাটি কতটা পুরনো, আগের প্রশাসনগুলো কীভাবে ব্যর্থ হয়েছে এবং যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থা কীভাবে ঠিক করতে চান।

পরিস্থিতি স্বাভাবিক করতে উন্নয়নমূলক কাজের জন্য কংগ্রেসের প্রতি নিয়মিত বাজেট বরাদ্দের আহ্বান জানিয়েছেন পরিবহনমন্ত্রী। সিএনএনের সাংবাদিক ক্রিস্টেন হোমসের এক প্রশ্নের জবাবে ডাফি পরিষ্কারভাবে বলেন, যদি কংগ্রেস এবং জনগণ দ্রুত আধুনিক ব্যবস্থা নির্মাণের নির্দেশ না দেয়, তবে ভবিষ্যতে এমন বিপর্যয় আরও ঘটবে। তিনি আরও যোগ করেন, টিডিএম বা অ্যানালগ নেটওয়ার্কে ঠিক কী ধরনের বিপর্যয় ঘটবে তা আগে থেকে অনুমান করা কঠিন। এমন ঘটনা আবারও ঘটবে কি না—এমন প্রশ্নে তিনি সরাসরি কোনো নিশ্চয়তা দিতে পারেননি। তিনি বলেন, ঠিক এই ঘটনাটি আবার ঘটবে কি না, তা আমি জানি না।

সিরিয়ামের তথ্য অনুযায়ী, এই ফ্লাইট বিপর্যয়ের কারণে প্রায় ১৫ লাখ যাত্রী আটকা পড়েছেন। চার ঘণ্টারও বেশি সময় আকাশপথ কার্যত ফাঁকা ছিল। বর্তমানে ফ্লাইটগুলো অবতরণ করতে শুরু করলেও স্বাভাবিক অবস্থায় ফিরতে বেশ ধীরগতি দেখা যাচ্ছে। তবে কয়েক সপ্তাহ পরের থ্যাংকসগিভিং ছুটির যাতায়াতে এর প্রভাব পড়বে না বলে ধারণা করা হচ্ছে। সংকট নিরসনে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও তার প্রশাসন পুরোপুরি সক্রিয় রয়েছে বলে দাবি করেছেন মন্ত্রী শন ডাফি ও মার্কওয়েইন মুলিন। তবে কয়েক সপ্তাহ পর থ্যাংকসগিভিংয়ের ছুটিতে যাতায়াতের ওপর এর প্রভাব পড়ার কথা নয়।

শুক্রবার রাতে আয়োজিত ব্রিফিংয়ে দুই মন্ত্রী প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। মুলিন জোর দিয়ে বলেন, প্রেসিডেন্টের সময়োপযোগী পদ্ধতি ও নেতৃত্বের কারণেই সাধারণ মানুষ কোনো বিপদের মুখে পড়েননি। শুক্রবার সন্ধ্যায় ফ্লাইট চলাচল বন্ধ থাকার সময় প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্ট দিলেও এফএএর সমস্যা নিয়ে সেখানে কিছু উল্লেখ করেননি। বরং তিনি হলিউড সংক্রান্ত আইন ও লুইজিয়ানায় কোস্টগার্ডের উদ্ধার তৎপরতার প্রশংসা করেছেন। মুলিন বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের মতো একজন নেতা কখনোই এই জাতিকে নেতৃত্ব দেননি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category