সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

হরমুজ প্রণালীতে মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ৩৭ Time View

হরমুজ প্রণালীর কোহস্তাক অঞ্চলের সিরিক উপকূলের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-১ প্রিডেটর ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের নৌবাহিনী। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা ইরনা শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছে। এ ঘটনার পর ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষের কিছু ছবিও প্রকাশিত হয়েছে, তবে স্বাধীনভাবে এসব ছবির সত্যতা বা ড্রোনের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

ইরানের নৌবাহিনী এক বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, দেশের সামুদ্রিক সীমান্ত, ভৌগোলিক অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় তারা যে কোনো পরিস্থিতিতে কঠোর অবস্থান নিতে দ্বিধা করবে না। দেশের প্রতিরক্ষার স্বার্থে যেকোনো হুমকি মোকাবিলায় তারা বদ্ধপরিকর।

এদিকে ড্রোন ভূপাতিতের এই দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category