সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

এনভিডিয়ার অন্তর্বর্তীকালীন সিইও হলেন কোলেট ক্রেস

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ৩১ Time View

বিশ্বের শীর্ষ চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কোলেট ক্রেস। এতদিন কোম্পানির প্রধান অর্থ কর্মকর্তা বা সিএফও হিসেবে দায়িত্ব পালন করে আসা ৫৯ বছর বয়সী এই নারী এখন থেকে সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াংয়ের উত্তরসূরি নিয়োগ না হওয়া পর্যন্ত কোম্পানি পরিচালনার হাল ধরবেন। প্রায় তিন দশক ধরে এনভিডিয়ার নেতৃত্বে থাকা হুয়াং সরে দাঁড়ানোর পর এই পরিবর্তনের মাধ্যমে কোম্পানির ব্যবসায়িক কৌশলে বড় ধরনের ভারসাম্য আনার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। স্থায়ী সিইও হওয়ার দৌড়ে কারা এনভিডিয়ার স্থায়ী সিইও হিসেবে শেষ পর্যন্ত ক্রেসই নির্বাচিত হবেন কিনা, তা এখনো নিশ্চিত নয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি।

রয়টার্সের তথ্য অনুযায়ী, এনভিডিয়ার উচ্চাভিলাষী বিনিয়োগ এবং বিভিন্ন ঝুঁকিপূর্ণ ব্যবসায়িক সিদ্ধান্তের ক্ষেত্রে আর্থিক শৃঙ্খলা বজায় রাখতেন ক্রেস। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে শত শত কোটি ডলারের বিশাল বিনিয়োগ ও বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে অর্থায়ন চুক্তি নিয়ে হুয়াংয়ের সঙ্গে তার মতবিরোধ ছিল। এনভিডিয়ার অভ্যন্তরীণ নীতিনির্ধারণে ক্রেসকে গুরুত্বপূর্ণ ভারসাম্য রক্ষাকারী হিসেবে দেখা হতো। হুয়াং যখন ব্যবসায়িক সম্প্রসারণের স্বপ্ন দেখতেন, ক্রেস তখন সেই পরিকল্পনার আর্থিক ঝুঁকি এবং বিনিয়োগের বাস্তব দিকগুলো তুলে ধরতেন।

জেনসেন হুয়াংয়ের নেতৃত্বে এনভিডিয়া এআই চিপের বাজারে একচ্ছত্র আধিপত্য বিস্তার করলেও সাম্প্রতিক বছরগুলোতে ওয়াল স্ট্রিটের বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। ওপেনএআই ও ল্যামডার মতো প্রতিষ্ঠানের সঙ্গে অর্থায়ন চুক্তির মাধ্যমে এআই খাতের মধ্যে অর্থের এক ধরনের বৃত্তাকার প্রবাহ তৈরি হচ্ছে বলে সমালোচনার মুখে পড়ে কোম্পানিটি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওহাইওতে ওপেনএআইয়ের ডেটা সেন্টার প্রকল্পের মতো বড় অংকের ঝুঁকিপূর্ণ বিনিয়োগ নিয়ে ক্রেসের দল এবং হুয়াংয়ের বিক্রয় বিভাগের মধ্যে বিরোধ ছিল। শুরুতে ২৫ হাজার কোটি ডলারের সহায়তা পরিকল্পনার কথা থাকলেও পরে তা কমিয়ে ১২ হাজার কোটি ডলারে নামিয়ে আনা হয়। গ্রাহকদের পেছনে হুয়াংয়ের অসামান্য বিনিয়োগের মানসিকতা ছিল অনন্য, যা স্টার্টআপগুলোকে অর্থায়নের ক্ষেত্রেও কোম্পানিকে উৎসাহিত করেছিল।

এনভিডিয়ার অভ্যন্তরীণ মহলের বর্ণনায়, ক্রেস একজন বাস্তববাদী, শান্ত ও স্থির নেতৃত্বের মানুষ। মাইক্রোসফট, সিসকো ও টেক্সাস ইনস্ট্রুমেন্টসের মতো প্রযুক্তি জায়ান্টে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তার। ক্রেস সম্পর্কে এক ব্যক্তি বলেন, “কোলেট একজন বাস্তববাদী মানুষ। তার শান্ত ও স্থির নেতৃত্ব বাজারে আস্থা ধরে রাখতে এবং কোম্পানিকে স্থিতিশীল রাখতে সাহায্য করতে পারে।” নেতৃত্ব নিয়ে অনিশ্চয়তার এই সময়ে গ্রাহক ও সরবরাহকারীদের আশ্বস্ত করতে এরই মধ্যে বেশ কিছু সভায় সক্রিয় হয়েছেন তিনি। এছাড়া মার্কিন সরকারের সাথে চিপ রপ্তানি নিয়ন্ত্রণ নিয়ে যে বিরোধ ছিল, ক্রেসের নেতৃত্ব সেই কৌশলে নতুন পথ তৈরি করতে পারে। তবে দীর্ঘ মেয়াদে কোম্পানির প্রযুক্তিগত অগ্রযাত্রা বজায় রাখা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। কোম্পানির বহুল ব্যবহৃত সফটওয়্যার প্ল্যাটফর্ম সিইউডিএ উন্নয়নেও নেতৃত্ব দিয়েছেন বাক।

এদিকে এনভিডিয়ার স্থায়ী সিইও পদের দৌড়ে কে থাকবেন, তা নিয়ে জল্পনা চলছে। কোম্পানি জানিয়েছে স্থায়ী উত্তরসূরি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। আলোচনায় রয়েছেন এনভিডিয়ার নির্বাহী ইয়ান বাক, এএমডির প্রধান নির্বাহী লিসা সু এবং আর্মের প্রধান নির্বাহী রেনে হাস। ইয়ান বাক এনভিডিয়ার এআই প্রযুক্তির উন্নয়ন ও সিইউডিএ প্ল্যাটফর্মের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সম্ভাব্য প্রার্থীদের তালিকায় এনভিডিয়ার নির্বাহী ইয়ান বাকের নামও রয়েছে।

নেতৃত্ব পরিবর্তনের পাশাপাশি হুয়াংয়ের ব্যক্তিগত সম্পর্কের বিষয়টিও এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। হুয়াংয়ের সঙ্গে এক ব্যবসায়ী নারীর বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ সামনে এসেছে, যেখানে মার্কিন গোয়েন্দাদের সন্দেহ ওই নারী অ্যালিস হুয়াং একজন চীনা গুপ্তচর। চীন অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে। এছাড়া এনভিডিয়ার স্বাস্থ্যসেবা বিভাগের ভাইস প্রেসিডেন্ট কিম্বারলি পাওয়েলের সঙ্গে হুয়াংয়ের সম্পর্কের বিষয়টি ক্রেস জানতেন বলেও তথ্য পাওয়া গেছে। এছাড়া চীনের সামরিক বাহিনীর সঙ্গে সম্পৃক্ত প্রতিষ্ঠানের কাছে চিপ বিক্রির তদারকি নিয়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ক্রেসকে প্রশ্নের মুখে পড়তে হতে পারে বলে মনে করছেন জেমসটাউন ফাউন্ডেশনের বিশ্লেষক সানি চেউং। মন্তব্যের জন্য রয়টার্স অ্যালিস হুয়াংয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেনি।

উল্লেখ্য, কোলেট ক্রেসের এনভিডিয়ায় যোগ দেওয়ার পেছনে মজার এক ইতিহাস রয়েছে। ২০১৩ সালে কোম্পানিটিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার সময় তার দুই ছেলের উৎসাহ ছিল বড় কারণ। ২০২৩ সালে ইসরায়েলের এক সংবাদমাধ্যমকে তিনি জানান, তখন তার দুই ছেলে বেশ ছোট ছিল এবং ভিডিও গেম খেলার সুবাদে এনভিডিয়ার চিপের প্রতি তাদের আগ্রহ থেকেই তিনি এই কোম্পানিতে আসার অনুপ্রেরণা পান। ২০১৩ সালে কোম্পানিটিতে যোগ দেয়ার সিদ্ধান্তের বিষয়ে এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছিলেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category