সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের আগ্রাসনের কড়া জবাব হবে যন্ত্রণাদায়ক: আইআরজিসি প্রধান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ৩২ Time View

যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের আগ্রাসন চালানো হলে তার জবাবে ধ্বংসাত্মক ও যন্ত্রণাদায়ক হামলা চালানো হবে বলে হুশিয়ারি দিয়েছেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) প্রধান আহমদ ওয়াহিদি। ইরানি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আইআরজিসির প্রধান কমান্ডার আহমদ ওয়াহিদি এ হুঁশিয়ারি দেন।

তিনি কঠোর ভাষায় বলেন, শত্রুর উচিত তাদের অতীতের পরাজয় থেকে শিক্ষা নেওয়া, অন্যথায় তাদের আরও বড় শিক্ষা পেতে হবে।

সম্প্রতি বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি রাডার স্থাপনায় হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে ওয়াহিদি এই মন্তব্য করেন। ইরানের দাবি অনুযায়ী, দেশটির সিরিক শহরের একটি টেলিযোগাযোগ টাওয়ারে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়াস্বরূপ বাহরাইনে ওই হামলা চালানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category