
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) উপপ্রধান মেজর জেনারেল মোস্তফা ইজাদি মন্তব্য করেছেন যে, মার্কিন সামরিক ঘাঁটিগুলো নিরাপত্তা নিশ্চিত করে—এই মিথ এখন ভেঙে গেছে। তার মতে, চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদী শক্তি কার্যত একটি ‘কাগুজে বাঘ’ ছাড়া আর কিছুই নয়।
চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইরান উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে। এসব হামলার প্রভাব অনেক ক্ষেত্রে জ্বালানি ও বিভিন্ন অবকাঠামোগত খাতেও ছড়িয়ে পড়েছে। ইজাদি জানান, যেকোনো ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়াই সব ধরনের হুমকি মোকাবিলায় ইরানের সশস্ত্র বাহিনী পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছে।
উল্লেখ্য যে, মেজর জেনারেল মোস্তফা ইজাদি ২০২৬ সালের আগস্ট মাসে আইআরজিসির উপপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি বাহিনীটির স্থলবাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্বরত ছিলেন।