রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

দেশীয় বাংলা এলএলএম ও কেন্দ্রীয় ডেটা সেন্টারের কৌশলগত রূপরেখা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ৩৯ Time View

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর বর্তমান যুগে চ্যাটজিপিটি, ক্লড কিংবা জেমিনাইয়ের মতো বৈশ্বিক মডেলগুলো আমাদের দৈনন্দিন কাজের অংশ হয়ে দাঁড়িয়েছে। তবে এই প্রযুক্তিগুলো ব্যবহার করতে গিয়ে বাংলা ভাষায় কথা বলা বা স্থানীয় সমস্যার সমাধানে প্রায়ই যান্ত্রিক সীমাবদ্ধতা ও অসঙ্গতি চোখে পড়ে। এ পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের নিজস্ব ‘বাংলা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল’ বা বাংলা এলএলএম তৈরির উদ্যোগটিকে ডিজিটাল সার্বভৌমত্ব ও জাতীয় পরিচয় সুরক্ষার ক্ষেত্রে এক সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন নেটওয়ার্ক (বিন)-এর চেয়ারম্যান ও বেসিসের সাবেক সভাপতি সৈয়দ আলমাস কবীরের মতে, এটি কেবল একটি অ্যাপ ব্যবহারের বিষয় নয়, বরং নিজস্ব সংস্কৃতি ও তথ্য নিরাপত্তার প্রশ্ন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের যুগে আমরা সবাই কমবেশি সিলিকন ভ্যালি কিংবা বৈশ্বিক প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর তৈরি প্রযুক্তির সঙ্গে পরিচিত। চ্যাটজিপিটি, ক্লড বা জেমিনাইয়ের মতো মডেলগুলো দিয়ে আমরা নিয়মিত গাণিতিক হিসাব বা ইংরেজি কনটেন্ট সাজিয়ে নিচ্ছি।

আন্তর্জাতিক এআই মডেলগুলো মূলত পশ্চিমা মানসিকতা ও তথ্যের ভিত্তিতে তৈরি, যা আমাদের আঞ্চলিক আইন, সংস্কৃতি বা ভাষা বুঝতে অনেক সময় ভুল করে। এছাড়া গুরুত্বপূর্ণ সরকারি নথি ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিদেশি সার্ভারে প্রক্রিয়াজাত করা তথ্য নিরাপত্তার জন্য দীর্ঘমেয়াদী ঝুঁকি সৃষ্টি করে। নিজস্ব বাংলা এলএলএম থাকলে সব তথ্য দেশের ভৌগোলিক সীমানার ভেতরেই সংরক্ষিত থাকবে এবং আমাদের আইন ও সংবিধান অনুযায়ী কাজ করবে, যা বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা অনেকাংশে কমিয়ে আনবে।

প্রশাসনিক জটিলতা দূরীকরণেও এ মডেল বড় ভূমিকা রাখতে পারে। আমাদের প্রচলিত দাপ্তরিক ব্যবস্থা, আইনের জটিল ভাষা এবং ফরম পূরণের দীর্ঘসূত্রতা প্রান্তিক মানুষের জন্য বড় বাধা। এই মডেলের সঙ্গে কণ্ঠভিত্তিক এআই যুক্ত করলে বয়স্ক বা নিরক্ষর মানুষও আঞ্চলিক ভাষায় কথা বলে সরকারি সেবা যেমন—জমির পরচা তোলা বা ভাতার আবেদন সম্পর্কে জানতে পারবেন। এছাড়া ই-গভর্ন্যান্সের ক্ষেত্রে ডি-নথি বা সরকারি ই-ফাইল সিস্টেমে এই প্রযুক্তি যুক্ত থাকলে দীর্ঘ ফাইলের সারসংক্ষেপ তৈরি এবং অধ্যাদেশ বা গেজেট থেকে দ্রুত তথ্য খুঁজে বের করা সহজ হবে। এটি সরকারি লালফিতার দৌরাত্ম্য কমিয়ে কাজের গতি বহুগুণ বাড়াবে। সাধারণ নাগরিক, বিশেষ করে গ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর পক্ষে জটিল সরকারি ওয়েবসাইটের গোলকধাঁধা পেরিয়ে বা জটিল পরিভাষা বুঝে কাঙ্ক্ষিত সেবা পাওয়া কঠিন হয়ে ওঠে। এর মাধ্যমে ডিজিটাল সেবা কেবল শহরের শিক্ষিত শ্রেণির মধ্যে সীমাবদ্ধ না থেকে একদম সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে। ই-গভর্ন্যান্সেও এ প্রযুক্তি আমূল রূপান্তর এনে দিতে পারে।

শিক্ষার ক্ষেত্রেও এআই গৃহশিক্ষক হিসেবে কাজ করে শহর ও গ্রামের শিক্ষার্থীদের মধ্যে বৈষম্য দূর করতে পারে। একই সঙ্গে রবীন্দ্রনাথ, নজরুল, হুমায়ূন আহমেদের সাহিত্য, মুক্তিযুদ্ধের ইতিহাস এবং দেশের বিভিন্ন প্রান্তের উপভাষা ডিজিটাল দুনিয়ায় সংরক্ষণ ও প্রচারের বড় মাধ্যম হতে পারে এই নিজস্ব মডেল। বিচার ব্যবস্থায় মামলার জট নিরসনেও এটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে। লাখ লাখ বিচারাধীন মামলার নজির ও আইনি ধারা বিশ্লেষণ করে বিচারক ও আইনজীবীদের গবেষণায় সহায়তা করা সম্ভব হবে, যা বিচার প্রক্রিয়ার গতি বাড়াবে এবং আইনি পরামর্শকে সহজলভ্য করবে। স্বাস্থ্য খাতে প্রাথমিক রোগ নির্ণয় বা টেলিমেডিসিন সেবায়ও এই প্রযুক্তি যুক্ত করার সুযোগ রয়েছে।

অর্থনৈতিক দিক থেকে দেখলে, শক্তিশালী এআই অবকাঠামো দেশীয় স্টার্টআপ ও প্রযুক্তি কোম্পানিগুলোর জন্য নতুন পথ উন্মোচন করবে। বিদেশি প্রযুক্তির জন্য উচ্চমূল্যের সাবস্ক্রিপশন ফি দেওয়ার বদলে তারা দেশীয় এআই এপিআই ব্যবহার করে নিত্যনতুন সেবা তৈরি করতে পারবে, যা আইটি খাতে বড় ধরনের কর্মসংস্থান সৃষ্টি করবে। তবে শূন্য থেকে একটি শক্তিশালী এলএলএম তৈরি করা বেশ ব্যয়বহুল ও চ্যালেঞ্জিং। তাই শুরুতে আন্তর্জাতিক ওপেন সোর্স মডেল যেমন লামা বা মিস্ট্রালকে বাংলা ভাষা, প্রশাসনিক নথি ও সংস্কৃতির তথ্য দিয়ে সমৃদ্ধ করা বুদ্ধিমানের কাজ হবে।

অবকাঠামোগত দিক থেকে, একাধিক ডেটা সেন্টার তৈরি না করে সরকারের উচিত একটি কেন্দ্রীয় ও বৃহৎ এআই ডেটা সেন্টার গড়ে তোলা। এতে বৈদেশিক মুদ্রার অপচয় রোধ হবে এবং ছোট-বড় সব প্রতিষ্ঠান তাদের প্রয়োজন অনুযায়ী এটি ব্যবহার করতে পারবে। বিদ্যুৎ ও শীতলীকরণ ব্যবস্থাপনায় সংকট থাকলে বন্ধুপ্রতিম কোনো দেশের ডেটা সেন্টার ব্যবহার করা যেতে পারে, তবে শর্ত থাকবে যে সেখানে বাংলাদেশের পূর্ণ আইনি নিয়ন্ত্রণ থাকতে হবে। মডেলটিকে সঠিক ও নিরপেক্ষ উপাত্ত দিয়ে প্রশিক্ষণের জন্য বাংলা একাডেমি, জাতীয় ভাষা ইনস্টিটিউট এবং বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। পরিশেষে, এই প্রযুক্তিগত সংগ্রাম আমাদের ভাষার অমরত্ব নিশ্চিত করার পাশাপাশি বিশ্বের দরবারে প্রযুক্তিগত আত্মমর্যাদা প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবে। বাংলাদেশের সরকারি দপ্তরগুলোয় প্রতিদিন হাজার হাজার ফাইল হস্তান্তরিত হয়, যার মধ্যে থাকে বিভিন্ন মেমোরেন্ডাম, নীতিমালা ও আইনি মতামত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category