সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

এআই স্মার্ট চশমার গোপনীয়তা নিয়ে বাড়ছে শঙ্কা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৩১ Time View

আগে ক্যামেরা সামনে থাকলে মানুষ সচেতন হতো, কিন্তু এখন সাধারণ চশমার ফ্রেমে লুকিয়ে থাকা ক্যামেরা, মাইক্রোফোন ও কৃত্রিম বুদ্ধিমত্তা সহজেই ছবি ও শব্দ ধারণ করতে পারে। এতে অন্যের অজান্তেই তাদের কথোপকথন রেকর্ড হওয়া সহজ হয়ে পড়েছে। সিএইচআই সম্মেলনের একটি গবেষণায় দেখা গেছে, চশমার ফ্রেমে লুকানো ছোট ক্যামেরা বা সংকেত বাতি থাকার পরেও আশেপাশের মানুষ রেকর্ডিং সম্পর্কে বুঝতে পারেন না।

এই প্রযুক্তির নিরাপত্তাঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের সিনেটর রন ওয়াইডেন ও এডওয়ার্ড মার্কি তদন্ত শুরু করেছেন। মেটা ২০২৬ সালের সেপ্টেম্বরে ক্যামেরাহীন চশমা বাজারে আনলেও সেটি শব্দ রেকর্ড করতে সক্ষম এবং তাতে রেকর্ডিংয়ের কোনো স্পষ্ট সংকেত নেই। এই ধরনের চশমার মাধ্যমে সংগৃহীত কণ্ঠ, ছবি ও চেহারা ক্লাউড সার্ভারে জমা হতে পারে, যা ব্যক্তিগত গোপনীয়তার জন্য বড় হুমকি।

প্রচলিত আইন এখনো এ ধরনের অদৃশ্য রেকর্ডিং নিয়ন্ত্রণে যথেষ্ট নয়, ফলে ব্যবহারকারীদের নিজস্ব সচেতনতা জরুরি। বিশেষজ্ঞ পর্যায়ে কিছু ভদ্রতার নিয়ম মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। যার মধ্যে অন্যতম হলো, রেকর্ড করার আগে অবশ্যই অন্যদের জানানো এবং হাসপাতাল, প্রার্থনা বা শিক্ষাপ্রতিষ্ঠানের মতো সংবেদনশীল জায়গায় এর ব্যবহার পরিহার করা।

ভবিষ্যতে প্রযুক্তি বনাম গোপনীয়তার লড়াইয়ের চেয়েও বড় প্রশ্ন হয়ে উঠবে অনুমতি চাওয়ার সংস্কৃতি বা সামাজিক ভব্যতা টিকে থাকবে কি না। প্রযুক্তির এই অগ্রযাত্রায় কেবল আইন দিয়ে গোপনীয়তা রক্ষা করা কঠিন, তাই ব্যক্তিগত দায়িত্বশীলতাই এখন প্রধান সুরক্ষা কবজ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category