সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

এআই খেলনা কি শিশুদের জন্য বন্ধু নাকি নতুন ঝুঁকি?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৪৫ Time View

শিশুদের কথোপকথনক্ষম কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খেলনা নিয়ে উদ্বেগের কথা উঠে এসেছে নতুন গবেষণায়। ‘মা, ভালুকটা বলল, ও আমার সবচেয়ে ভালো বন্ধু।

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ২০২৬ সালের প্রথম পদ্ধতিগত সমীক্ষা অনুযায়ী, মানুষের মতো কথা বলতে পারা এসব খেলনার নিরাপত্তার মান নিশ্চিত করতে আরও কঠোর নিয়ন্ত্রণ প্রয়োজন। গবেষকদের মতে, অনেক ক্ষেত্রে খেলনা তৈরির সময় শিশুর মানসিক নিরাপত্তার বিষয়টি সেভাবে গুরুত্ব পায়নি। এছাড়া দ্য কনভারসেশনের মূল্যায়ন বলছে, শিশুরা অনেক সময় খেলনাকে জীবন্ত মনে করে বসে, যা তাদের জন্য বিভ্রান্তিকর হতে পারে। এদিকে এসব খেলনার ব্যবসায়িক মডেলগুলো মূলত শিশুরা কতক্ষণ খেলনার সঙ্গে কথা বলছে তার ওপর নির্ভরশীল, ফলে শিশুর ব্যক্তিগত তথ্যের সুরক্ষার বিষয়টিও ঝুঁকিতে পড়ছে।

যুক্তরাষ্ট্রের পিআইআরজি এডুকেশন ফান্ডের পরীক্ষায় চারটি এআই খেলনা বিশ্লেষণ করে বিপজ্জনক তথ্য পাওয়া গেছে। পরীক্ষিত খেলনাগুলো শিশুদের কাছে দেশলাই, ছুরি বা প্লাস্টিকের ব্যাগের মতো ঘরের ঝুঁকিপূর্ণ উপকরণের অবস্থান সম্পর্কে বিভ্রান্তিকর বা অনিরাপদ তথ্য দিচ্ছিল। এমন একটি টেডি বিয়ার খেলনা বিক্রির কার্যক্রম সাময়িকভাবে বন্ধও করা হয়েছিল।

শিশুর প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে অভিভাবকদের জন্য কিছু পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। খেলনাটি ঘরের এমন স্থানে রাখা উচিত যেখানে সবাই সহজে দেখতে পায় এবং শিশু খেলনার সঙ্গে কী ধরনের কথোপকথন করছে তা মাঝেমধ্যে অভিভাবককে পর্যবেক্ষণ করতে হবে। এছাড়া, শিশুকে শুরু থেকেই এআই খেলনার কাছে নিজের কোনো ব্যক্তিগত তথ্য শেয়ার না করার বিষয়ে সচেতন করা জরুরি। প্রযুক্তি শিশুর কল্পনাশক্তি বৃদ্ধিতে সহায়ক নাকি তা বিকাশে বাধা তৈরি করছে, তা নিয়েও এখন নতুন করে ভাবার সময় এসেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category