সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

কলকাতায় মুম্বাইগামী এয়ার ইন্ডিয়ার বিমানে ছিনতাইয়ের হুমকি

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ৩৭ Time View

কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার সকালে বড় ধরনের নিরাপত্তা সতর্কবার্তা জারি করা হয়। মুম্বাইগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানে ছিনতাইয়ের হুমকি দেওয়া হয়েছে বলে খবর পাওয়ার পর থেকেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিমানটি উড্ডয়নের জন্য চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার সময় সংশ্লিষ্ট কর্মীরা শৌচালয়ের আয়নায় রহস্যময় ওই বার্তাটি দেখতে পান। বিষয়টি নজরে আসা মাত্রই বিমানের পাইলট দ্রুত এয়ার ট্রাফিক কন্ট্রোলকে (এটিসি) অবহিত করেন। সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানায়, বিমানটির শৌচালয়ের আয়নায় ছিনতাইয়ের হুমকি-সংবলিত একটি বার্তা লেখা দেখতে পান সংশ্লিষ্টরা।

তৎক্ষণাৎ বিমানটিকে বিমানবন্দরের একটি সুরক্ষিত ও নির্দিষ্ট নিরাপত্তা এলাকায় সরিয়ে নেওয়া হয়। কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী (সিআইএসএফ) এবং বিমানবন্দরের বিশেষ নিরাপত্তাকর্মীরা সেখানে তল্লাশি অভিযান শুরু করেন। উড়োজাহাজটিতে কোনো ধরনের সন্দেহজনক বা বিস্ফোরক বস্তু রয়েছে কি না, তা অত্যন্ত সতর্কতার সাথে খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, কে বা কারা এই হুমকিবার্তা লিখেছে এবং এর পেছনে প্রকৃত উদ্দেশ্য কী, তা অনুসন্ধানে মাঠে নেমেছে পুলিশ ও সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলো। তদন্তকারীরা বিমানের ভেতরের সিসিটিভি ফুটেজ ও বিমানবন্দর চত্বরের ভিডিওচিত্র বিশ্লেষণের কাজ শুরু করেছেন। ফুটেজ পর্যালোচনার মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করার চেষ্টা চলছে বলে নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category