সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

ইরান ইস্যুতে ট্রাম্প ও নেতানিয়াহুর উত্তপ্ত বাক্যবিনিময়

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ৪০ Time View

ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান পরিচালনা করা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনা ঘটেছে। গত সপ্তাহান্তে তাদের মধ্যে হওয়া এক ফোনালাপে এই বিরোধ প্রকাশ্যে আসে। ইসরাইলি গণমাধ্যম ইয়েদিওথ আহরোনোথ জানিয়েছে, আলোচনাটি অত্যন্ত উত্তেজনাপূর্ণ ছিল। একটি সূত্র একে রীতিমতো ‘নরকতুল্য চিৎকার-চেঁচামেচিতে ভরা কথোপকথন’ হিসেবে উল্লেখ করেছে। যদিও নেতানিয়াহুর কার্যালয় থেকে এসব খবরকে ভিত্তিহীন ও ভুয়া দাবি করে পুরোপুরি অস্বীকার করা হয়েছে। মঙ্গলবার বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহান্তে দুই নেতার এক ফোনালাপে এ নিয়ে তীব্র মতবিরোধ দেখা দেয়।

এর আগে ফাইন্যান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে জানায়, ইরানে পুনরায় সামরিক অভিযান চালানোর জন্য ট্রাম্পকে প্রতিনিয়ত চাপ দিয়ে যাচ্ছেন নেতানিয়াহু।

তবে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের মতো উপসাগরীয় দেশগুলো কোনো ধরনের হামলার বিরোধিতা করে কূটনৈতিক সমাধানের ওপর জোর দিচ্ছে। ট্রাম্প অবশ্য জানিয়েছেন, ইরান ইস্যুতে ইতিবাচক অগ্রগতির কারণে নতুন করে মার্কিন হামলার সম্ভাবনা বর্তমানে কমে এসেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একই সুর মিলিয়ে জানিয়েছেন, এখনই বড় ধরনের সামরিক পদক্ষেপের প্রয়োজন নেই। তবে ওয়াশিংটন সাফ জানিয়ে দিয়েছে, ইরান যদি মার্কিন নির্ধারিত কোনো ‘রেড লাইন’ অতিক্রম করে, তবে কড়া জবাব দেওয়া হবে।

এদিকে সংকট নিরসনে মধ্যস্থতা করার লক্ষ্যে কাতার জানিয়েছে, তারা ওয়াশিংটন ও তেহরান—উভয়ের কাছ থেকেই ইতিবাচক সাড়া পাচ্ছে। তবে চূড়ান্ত কোনো চুক্তির বিষয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরান অভিমুখে যুক্তরাষ্ট্র ও ইসরাইল সামরিক অভিযান শুরু করে। এরপর বিভিন্ন সময় কূটনৈতিক উদ্যোগ নেওয়া হলেও সেই সংকটের কোনো স্থায়ী সমাধান এখনো পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category