সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের অভিশংসন প্রস্তাব আটকে দিলেন রিপাবলিকানরা

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ৩৯ Time View

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বিরুদ্ধে কংগ্রেসের প্রতিনিধি পরিষদে আনা অভিশংসনের উদ্যোগ সাময়িকভাবে আটকে দিয়েছেন রিপাবলিকান সদস্যরা। গত মঙ্গলবার ২১১-২০৪ ভোটে প্রস্তাবটি প্রতিনিধি পরিষদের বিচার বিভাগীয় কমিটিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে বুধবার তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনার যে প্রক্রিয়া ছিল, তা কার্যত স্থগিত হয়ে গেছে। জানুয়ারি পর্যন্ত প্রতিনিধি পরিষদে অল্প ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছেন রিপাবলিকানরা।

এই প্রস্তাবটি উত্থাপন করেছিলেন রিপাবলিকান দলের সদস্য টমাস ম্যাসি, যিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচক হিসেবে পরিচিত। সোমবার অধিবেশন শুরু হওয়ার পরপরই তিনি এই পদক্ষেপ নেন। তবে প্রতিবেদনে দেখা যায়, প্রস্তাবটি কমিটির কাছে পাঠানোর প্রক্রিয়ার বিপক্ষে ভোট দেওয়া একমাত্র রিপাবলিকান সদস্য ছিলেন তিনি নিজেই। এতে রাজনৈতিকভাবে স্বস্তি পেয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ম্যাসি উত্থাপিত অভিশংসনের আটটি অভিযোগে দাবি করা হয়েছে যে, হেগসেথ কংগ্রেসের অনুমোদন ছাড়াই অবৈধভাবে যুদ্ধ পরিচালনা করেছেন এবং প্রতিরক্ষামন্ত্রী হিসেবে ক্ষমতার অপব্যবহার করেছেন। অভিযোগের মধ্যে রয়েছে আট মাস ধরে চলা ইরান যুদ্ধ, ২০২৫ সালে ইয়েমেনে হুতি বিদ্রোহীদের সঙ্গে সংঘাত, এবং ক্যারিবীয় ও পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারের অভিযোগে নৌযানে চালানো হামলা। এসব হামলাকে ম্যাসি ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড’ বলে অভিহিত করেছেন। সেখানে তথ্যপ্রমাণের ভিত্তিতে সত্য প্রতিষ্ঠিত হবে এবং এই বিভ্রান্তি দূর করা সম্ভব হবে।’। এতে বলা হয়, কংগ্রেসের অনুমোদন ছাড়া যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের ওপর সীমাবদ্ধতা আরোপকারী ‘ওয়ার পাওয়ারস রেজল্যুশন’ লঙ্ঘন করেছেন হেগসেথ। একটি ভিডিওতে সামরিক ও গোয়েন্দা সংস্থার সদস্যদের অবৈধ আদেশ পালন না করার আহ্বান জানিয়েছিলেন কেলি।

পাশাপাশি ডেমোক্র্যাট সিনেটর মার্ক কেলির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের চেষ্টাকে বাক্স্বাধীনতা হরণ হিসেবে উল্লেখ করেছেন ম্যাসি।

এর পরিপ্রেক্ষিতে হেগসেথ তার প্রতিটি অভিযানের পক্ষে শক্ত অবস্থান নিয়েছেন।

পেন্টাগনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিশংসন প্রক্রিয়াকে ‘প্রহসন’ ও ‘লোকদেখানো’ বলে নাকচ করে দেন। তিনি দাবি করেন, এ ধরনের অভিযোগ মানহানিকর ও নাশকতামূলক। তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে, এ ধরনের সামরিক অভিযানে নেতৃত্ব দিতে পেরে তিনি গর্বিত এবং আবারও সুযোগ পেলে একই কাজ করবেন।

এই ঘটনাকে ‘পূর্ণাঙ্গ বিজয়’ হিসেবে দেখছেন পেন্টাগনের মুখপাত্র শন পারনেল। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, তারা এই কথিত অভিশংসন প্রক্রিয়ার সমাপ্তি দেখার অপেক্ষায় আছেন। এদিকে ডোনাল্ড ট্রাম্পও নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে হেগসেথের প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করে তাকে ‘এ প্লাস প্লাস প্লাস’ উপাধি দিয়েছেন। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও প্রতিরক্ষামন্ত্রীর সমর্থনে কথা বলেছেন এবং জানিয়েছেন, হেগসেথ অভিশংসনযোগ্য কোনো অপরাধ করেননি। হেগসেথের সংবাদ সম্মেলন টেলিভিশনে সম্প্রচারের কিছুক্ষণের মধ্যেই তাঁর প্রতি সমর্থন জানান ট্রাম্প।

রাজনৈতিক বিশ্লেষণে দেখা যাচ্ছে, গত সপ্তাহের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের প্রেক্ষাপটে এই অভিশংসন উদ্যোগ ট্রাম্প প্রশাসনের জন্য বাড়তি চাপ তৈরি করেছিল। বিশেষ করে ইরান যুদ্ধ ও জ্বালানির উচ্চমূল্য নিয়ে ভোটারদের ক্ষোভ দলের বিপর্যয়ে ভূমিকা রেখেছে। যদিও ভোটের সময় ১১ জন ডেমোক্র্যাট সদস্য অনুপস্থিত ছিলেন। তাঁর দল মধ্যবর্তী নির্বাচনে শোচনীয় পরাজয়ের মুখে পড়ার কয়েক দিন পর এ ঘটনা ঘটল।

প্রস্তাবটি কমিটিতে পাঠানোর ফলে আপাতত এই যাত্রা থামলেও ডেমোক্র্যাটরা তাদের হাতে নিয়ন্ত্রণ আসার পর জানুয়ারি মাসে আবারও অভিশংসনের চেষ্টা করতে পারেন। অন্যদিকে, এই প্রস্তাব উত্থাপনকারী টমাস ম্যাসি দলীয় প্রাথমিক নির্বাচনে ট্রাম্প-সমর্থিত প্রার্থীর কাছে পরাজিত হওয়ায় তার মেয়াদের পরেই কংগ্রেস ছাড়তে হবে। জানুয়ারিতে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ নেবে ডেমোক্র্যাটরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category