রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

তারেক রহমান: বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৪১ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর প্রাক্কালে জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সংসদ সদস্যদের একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। চলমান সড়ক উন্নয়ন প্রকল্প, বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান অবস্থা এবং আসন্ন রমজান মাসকে ঘিরে নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছ থেকে নিজ নিজ মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি সম্পর্কে জানতে চান।

সভায় দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান দৃঢ় কণ্ঠে বলেন, তাদের বক্তব্য এখন ‘লাউড অ্যান্ড ক্লিয়ার’। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে তারা রাজপথে আছেন এবং ভবিষ্যতেও রাজপথেই থাকতে হবে। যেকোনো ধরনের রাজনৈতিক ষড়যন্ত্র রাজপথেই মোকাবিলা করার নির্দেশ দিয়েছেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সভায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে সদস্যদের অবহিত করেন।

সভায় ক্ষমতাচ্যুত ও দেশত্যাগ করা শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটিও সংক্ষেপে আলোচনার টেবিলে উঠে আসে।

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আইন ও প্রচলিত বিধি অনুসরণ করে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, কোনো দণ্ডিত আসামি অন্য দেশে আশ্রয় নিলে প্রত্যর্পণ চুক্তির আওতায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট দেশের কাছে আনুষ্ঠানিকভাবে পত্র পাঠানো হয়।

সম্প্রতি রয়টার্সের একটি প্রতিবেদন অনুযায়ী, সোমবার নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে লন্ডনভিত্তিক আইনি পরামর্শক প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের মাধ্যমে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করা হয়েছে। এ প্রসঙ্গে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দণ্ডিত পলাতক আসামি হিসেবে শেখ হাসিনা পাসপোর্ট বা এনআইডি পাওয়ার আইনগত অধিকার রাখেন কি না, তা সরকার পর্যালোচনা করে দেখবে।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, তিনি নিজেও গণমাধ্যমের খবরে বিষয়টি জেনেছেন, তবে এর সত্যতা এখনো যাচাই করা হয়নি। আবেদনটির আইনি ভিত্তি আছে কি না এবং তা যথাযথ প্রক্রিয়ায় হয়েছে কি না, তা পাসপোর্ট, নাগরিকত্ব ও এনআইডি আইন সাপেক্ষে পরীক্ষা করা হবে। এরপর আইন অথবা পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে চূড়ান্ত অবস্থান স্পষ্ট করবে। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন এবং এই আবেদনটিই তার পক্ষ থেকে করা প্রথম আনুষ্ঠানিক প্রক্রিয়া। কিন্তু এই সত্যতা আমি এখনো যাচাই করতে পারিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category