সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

হিন্দু নারীর শেষকৃত্যে দরজা খুলে দিল কেরালার মসজিদ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৩৯ Time View

ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনার অনন্য এক নজির স্থাপন করেছে ভারতের কেরালা রাজ্য। মালাপ্পুরমের চাঙ্গারামকুলামে ৫২ বছর বয়সি প্রেমলতা নামের এক হিন্দু নারী ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এই দুঃখজনক পরিস্থিতিতে তার পরিবারের পাশে দাঁড়িয়েছে স্থানীয় পাল্লিক্কারা খাদিজা মসজিদ কর্তৃপক্ষ।

পরিবারের সদস্যরা ভাড়া বাড়িতে থাকায় মৃতদেহ গোসলের পর্যাপ্ত জায়গা ছিল না। বিষয়টি জানতে পেরে মসজিদের দরজা খুলে দেন কর্তৃপক্ষ এবং স্থানীয় বাসিন্দারা। মসজিদের অভ্যন্তরেই মৃতদেহ গোসলসহ শেষকৃত্যের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করার সুযোগ করে দেওয়া হয়। স্থানীয়দের সার্বিক সহযোগিতায় পরে পুন্নানির ঈশ্বরমঙ্গলমের গণশ্মশানে তার দাহকার্য সম্পন্ন করা হয়।

এই মানবিক ঘটনায় মুগ্ধ হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী সতীশন বলেন, ধর্ম ও বর্ণের ঊর্ধ্বে উঠে মানবিকতাই এখানে বড় হয়ে উঠেছে। কেরালার এই সম্প্রীতির বার্তা ভারতের প্রতিটি প্রান্তে পৌঁছে যাক বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category