
দেশে চলমান অস্থিরতা ও সহিংসতার বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সব ধরণের বিশৃঙ্খলার কঠোর জবাব দেওয়া হবে। বৃহস্পতিবার লালমনিরহাটের মহেন্দ্রনগরে আয়োজিত এক জনসভায় তিনি স্পষ্ট করেন যে, পরিস্থিতির আর অবনতি হতে দেওয়া হবে না এবং মানুষ হত্যার প্রতিটি ঘটনার বিচার করা হবে।
তারেক রহমান বলেন, বিগত ১৬ বছর ধরে একটি রাজনৈতিক গোষ্ঠী জোরপূর্বক ক্ষমতা দখল করে রেখেছিল। এই সময়ে দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছে তারা। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মুখে তারা এখন তাদের প্রভুদের দেশে আশ্রয় নিয়েছে। সেখান থেকেই তারা দেশের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে বলে অভিযোগ করেন তিনি। কারণ পলাতকদের এই দেশের প্রতি কোনো দরদ নেই।’।
প্রধানমন্ত্রী আরও বলেন, অবৈধভাবে রাষ্ট্র পরিচালনার পাশাপাশি তারা দেশ থেকে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে। বর্তমানে প্রভুর দেশ থেকে তারা আগুন সন্ত্রাসের মতো নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করছে। মানুষের মৌলিক অধিকার কেড়ে নিতেই তাদের এই অপতৎপরতা। পলাতক এই গোষ্ঠী ১৪শ মানুষকে হত্যা করেছে এবং এখন আবার দেশে ফিরে আসার পায়তারা করছে বলেও তিনি উল্লেখ করেন। পলাতকরা ১৪ শত মানুষ হত্যা করে আবার আসার চেষ্টা করছে।
দেশের মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, গুম ও স্বৈরাচারী শাসনের আগুন সন্ত্রাসকে দেশের জনগণ আর দেখতে চায় না। মানুষ এখন নিরাপত্তা ও শান্তি চায়। তার সরকার মানুষের ভাগ্য উন্নয়নের লক্ষে কাজ করে যাচ্ছে, কিন্তু একটি মহল দেশের ক্ষতি করতে তৎপর। ২৪-এর আন্দোলনের পক্ষের সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই অপশক্তিকে রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তাদেরকে প্রতিরোধে ২৪-এর আন্দোলনের সকলকে সতর্ক থাকতে হবে।’।