সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

রোহিঙ্গাদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ায় মিয়ানমার সেনাবাহিনী: আইসিজে প্রেসিডেন্ট

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৩১ Time View

রোহিঙ্গাদের পরিকল্পিতভাবে ‘অমানুষ’ এবং ‘সহিংস হুমকি’ হিসেবে চিত্রিত করে মিয়ানমার সেনাবাহিনী ব্যাপক বিদ্বেষমূলক প্রচার চালিয়েছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) প্রেসিডেন্ট বিচারপতি ইওয়াসাওয়া ইউজি। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনার সময় এই বিদ্বেষমূলক বক্তব্য ও প্রচারণায় সেনাবাহিনী সরাসরি সক্রিয় ছিল বলে তিনি জানান।

বিচারপতি ইউজি আরও উল্লেখ করেন, আদালতের অনুসন্ধানে রোহিঙ্গাদের বিরুদ্ধে এই বিদ্বেষমূলক প্রচার এবং তৎকালীন সামরিক অভিযানের মধ্যে সুস্পষ্ট যোগসূত্র পাওয়া গেছে।

তার ভাষ্য অনুযায়ী, রোহিঙ্গাদের অমানুষ ও সহিংস হুমকি হিসেবে উপস্থাপন করে এমন একটি পরিস্থিতি তৈরি করা হয়েছিল, যা সুপরিকল্পিতভাবে একটি নির্দিষ্ট জনগোষ্ঠীকে ধ্বংস করার লক্ষ্যে হামলার পথ প্রশস্ত করেছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category