সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

রাসায়নিক অস্ত্র তৈরির চেষ্টা করছে ইরান, দাবি ট্রাম্পের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ২৯ Time View

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, ইরান বর্তমানে রাসায়নিক ও জীবাণু অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে। ফক্স নিউজের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দেশটি গ্যাস ও জীবাণু অস্ত্র ব্যবহারের বিষয়ে চিন্তাভাবনা করছে। তবে এই গুরুতর অভিযোগের সপক্ষে তিনি কোনো তথ্য-উপাত্ত বা প্রমাণ উপস্থাপন করেননি।

ট্রাম্পের ভাষ্যমতে, যুক্তরাষ্ট্রের ধারাবাহিক সামরিক অভিযানের ফলে ইরানের পারমাণবিক কর্মসূচি এগিয়ে নেওয়া কঠিন হয়ে পড়েছে। তার দাবি, বর্তমান সংঘাত কোনো নতুন বিষয় নয়, বরং ৫১ বছর আগে এই উত্তেজনার সূচনা হয়েছিল। তবে এই যুদ্ধের দায়ভার যুক্তরাষ্ট্রের ওপর নয় বলেও তিনি মন্তব্য করেন। ট্রাম্পের দাবি, ইরানের জনগণ বিক্ষোভ করতে চান।

বিক্ষোভকারীদের নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, গত আট মাসে ইরান সরকার ৭৫ হাজার বিক্ষোভকারীকে দমন করেছে।

যদিও এই পরিসংখ্যানের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ট্রাম্পের অভিযোগ, ইরানের সাধারণ মানুষ বিক্ষোভে নামতে ইচ্ছুক হলেও নিরাপত্তা বাহিনীর হাতে প্রাণ হারানোর ভয়ে তারা রাস্তায় নামতে পারছেন না। কিন্তু নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হওয়ার আশঙ্কায় তারা রাস্তায় নামতে ভয় পাচ্ছেন।

ওয়াশিংটন ডিসিতে ইরানের সম্ভাব্য কোনো হামলার আশঙ্কা আছে কি না, এমন প্রশ্নে ট্রাম্প উদ্বেগ নাকচ করে দিয়েছেন। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রে কোনো হামলা হলে তারা কঠোর ব্যবস্থা নেবেন এবং আক্রমণকারীদের নিশ্চিহ্ন করে দেবেন। নিজের এই বক্তব্যকে তিনি একটি প্রতিশ্রুতি হিসেবে ঘোষণা করেন। ট্রাম্প আরো দাবি করেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ যুক্তরাষ্ট্র শুরু করেনি। ওয়াশিংটন ডিসির বাসিন্দাদের সম্ভাব্য হামলা নিয়ে উদ্বিগ্ন হওয়া উচিত কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিনি তেমনটা মনে করেন না। ট্রাম্প বলেন, ‘যদি এমনটা ঘটে, তাহলে আমরা তাদের নিশ্চিহ্ন করে দেব।’।

Please Share This Post in Your Social Media

More News Of This Category