সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে বিমান চলাচল নিষেধাজ্ঞা প্রত্যাহার: ৪ ঘণ্টা পর স্বাভাবিক পরিস্থিতি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৪১ Time View

যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচল বন্ধের নির্দেশ প্রত্যাহার করেছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। স্থানীয় সময় শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৩টা ৩৬ মিনিটে রাডার ও যোগাযোগব্যবস্থায় অস্থিতিশীলতা দেখা দেওয়ার পর রাত ৮টা ১৫ মিনিটে আকাশসীমা খুলে দেওয়া হয়। প্রায় চার ঘণ্টার বেশি সময় পর দেশজুড়ে বিমান চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে। এফএএর কর্মকর্তারা জানিয়েছেন, রাডার, নিয়ন্ত্রণকেন্দ্র ও যোগাযোগব্যবস্থায় বড় ধরনের অসংগতি দেখা দিয়েছিল। মূলত রাউটারগুলোতে ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত তথ্য আসার ফলে সেগুলো অস্থিতিশীল হয়ে পড়ে এবং ভুল ও অসংগতিপূর্ণ তথ্য সংকেত পাঠাতে শুরু করে। এর পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ নিরাপত্তার খাতিরে উড্ডয়ন বন্ধের কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। অর্থাৎ, প্রায় ৪ ঘণ্টারও বেশি সময় পর দেশটির আকাশসীমায় বিমান চলাচল পুনরায় শুরু হয়েছে। বলেন, রাউটারগুলো অতিরিক্ত তথ্যের চাপে অস্থিতিশীল হয়ে পড়েছিল। এফএএর নিয়ন্ত্রণকেন্দ্র ও টার্মিনাল রাডার অ্যাপ্রোচ কন্ট্রোল (ট্র্যাকন) কার্যক্রমও সচল রয়েছে।

বিভ্রাটের কারণ ও সিস্টেমের সীমাবদ্ধতা

এফএএ সূত্রে জানা গেছে, এই জটিলতা নিরসনে বেশ সময় লেগেছে। ডাফি জানিয়েছেন, আকাশসীমা পুনরায় খুলে দেওয়া হলেও এর প্রভাব আগামী কয়েক দিন পর্যন্ত বিমান চলাচলে থাকতে পারে। পরিস্থিতি স্বাভাবিক করতে চলতি সপ্তাহান্তের ফ্লাইটসূচিগুলোও নতুন করে পর্যালোচনা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থা বর্তমানে অত্যন্ত পুরোনো হয়ে পড়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা। সিস্টেমটি আধুনিকীকরণের জন্য কংগ্রেসের কাছে ৫০ বিলিয়ন ডলার বরাদ্দের দাবি জানানো হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উভয় কক্ষই রিপাবলিকান পার্টির নিয়ন্ত্রণে থাকায় এই তহবিল বরাদ্দের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এ ঘটনার ফলে যোগাযোগব্যবস্থা বা রাডার সক্ষমতা পুরোপুরি অচল না হলেও সিস্টেমের জটিলতা নিরসনে সময় লেগেছে। এছাড়া প্রতিরক্ষা ও প্রযুক্তি প্রতিষ্ঠান এলথ্রিহ্যারিস পরিচালিত এফএএর গুরুত্বপূর্ণ যোগাযোগ নেটওয়ার্কের ত্রুটির সঙ্গেও এই বিভ্রাটের যোগসূত্র রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সাইবার হামলার সম্ভাবনা নাকচ

হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী মার্কওয়েন মুলিন সাংবাদিকদের স্পষ্ট করেছেন যে, দেশজুড়ে উড্ডয়ন বন্ধের নির্দেশের পেছনে কোনো ধরনের সাইবার হামলার ঘটনা নেই। সাম্প্রতিক সময়ে মাইক্রোসফটের বিভিন্ন ডিজিটাল সেবায় দেখা দেওয়া বিভ্রাটের সঙ্গেও এই ঘটনার কোনো সম্পর্ক পাওয়া যায়নি। তদন্তের প্রাথমিক তথ্যে একে নিছক কারিগরি সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

যাত্রীদের ভোগান্তি

এই আকস্মিক বিভ্রাটের কারণে হাজার হাজার ফ্লাইট বাতিল হয় এবং যাত্রীরা বিমানবন্দরে আটকা পড়েন। নিউ জার্সির নিউয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে ভোগান্তিতে পড়া অবসরপ্রাপ্ত শিক্ষক ক্যাথি আইজারম্যান-বোরাম জানান, প্রতিকূল আবহাওয়ার কারণে তার ফ্লাইটটি আগেই বাতিল হয়েছিল। আজ দেশজুড়ে উড্ডয়ন বন্ধের সরকারি নির্দেশের কারণে তার যাত্রা আবারও অনিশ্চিত হয়ে পড়ে। আকাশসীমা খুলে দেওয়া হলেও স্বাভাবিক সূচিতে ফিরতে বিমান পরিবহন সংস্থাগুলোকে বেশ বেগ পেতে হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category