
বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কীকরণ রাডারে হামলা চালানোর দাবি করেছে ইরান। শুক্রবার দেশটির ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড করপস (আইআরজিসি) এ তথ্য জানায়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের ভাষ্যমতে, এটি একটি প্রতিশোধমূলক ব্যবস্থা। ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের সিরিক কাউন্টিতে একটি টেলিযোগাযোগ টাওয়ারে বিমান হামলার প্রতিক্রিয়ায় এই পাল্টা পদক্ষেপ নেয়া হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি। এরপর এই হামলার দাবি করলো তারা। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এর আগে সেপ্টেম্বরের শুরুতে উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক সম্পদের ওপর সর্বশেষ হামলা চালিয়েছিল ইরান। গত ২৮ ফেব্রুয়ারি ইরান ভূখণ্ডে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মধ্য দিয়ে যে সংঘাতের সূত্রপাত হয়েছিল, তা এখন পুরো অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ইতিপূর্বে উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছিল তেহরান। তবে বাহরাইনে এই নতুন হামলার দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র বা বাহরাইন কর্তৃপক্ষ তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইল-এর হামলার মাধ্যমে এই সংঘাত শুরু হয়েছিল। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাতে সাময়িক বিরতি চলছিলো।