সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

কানাডীয় নারীর বয়স জেনে বিয়েতে অস্বীকৃতি ভারতীয় প্রেমিকের

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৪৩ Time View

অনলাইন ডেটিং অ্যাপের মাধ্যমে পরিচয় হওয়ার প্রায় এক বছর পর ভারতের রাজস্থানের নিমরানায় পৌঁছেছিলেন কানাডার ৬১ বছর বয়সী এক নারী। প্রেমের টানে হাজার মাইল পাড়ি দিয়ে আসা এই নারীর উদ্দেশ্য ছিল হরিয়ানার পানিপাতের বাসিন্দা নিতিন নামের এক যুবককে বিয়ে করা। কিন্তু বিয়ের ঠিক আগমুহূর্তে প্রেমিকার বয়স জানতে পেরেই বদলে যান ওই যুবক। তিনি ওই নারীকে বিয়ে করতে সরাসরি অস্বীকৃতি জানান। এ নিয়ে দু’জনের মধ্যে চরম বাগবিতণ্ডা ও বিরোধ সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে শেষ পর্যন্ত নিমরানা পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। কোটপুতলি-বেহরোর জেলার ওই এলাকায় বিয়েকে কেন্দ্র করে দু’জনের মধ্যে বিরোধ দেখা দেয়ার পর পুলিশ ডাকা হয়। তার বয়স আনুমানিক ৬১ বছর বলে জানা গেছে। একপর্যায়ে দু’জন বিয়ের সিদ্ধান্ত নেন। এ সময় তাদের বিয়ে নিয়ে আলোচনা এগিয়ে চলছিল।

নিমরানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুরেন্দ্র যাদব জানিয়েছেন, ১১ই নভেম্বর ওই নারী দিল্লি বিমানবন্দরে পৌঁছালে নিতিন তাকে সেখানে থেকে নিয়ে আসেন। এরপর তারা দু’জন রাজস্থানের নিমরানায় নিতিনের চাচা ও চাচির মালিকানাধীন একটি ফ্ল্যাটে দুই দিন অবস্থান করেন। একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করা নিতিনের সঙ্গে আগে থেকেই ভার্চুয়াল মাধ্যমে তাদের ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে উঠেছিল। তবে বিয়ের আলোচনার সময় নারীর প্রকৃত বয়স প্রকাশ পাওয়ার পরই সম্পর্কের অবনতি ঘটে এবং যুবকটি বিয়ের প্রতিশ্রুতি থেকে সরে আসেন। ধীরে ধীরে তাদের কথাবার্তা ঘনিষ্ঠ বন্ধুত্বে রূপ নেয়। সেই পরিকল্পনা অনুযায়ী, ওই নারী পর্যটন ভিসায় ভারতে আসেন।

বিরোধ চরম আকার ধারণ করলে ১৩ই নভেম্বর ভুক্তভোগী নারী কানাডা দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে পুরো ঘটনার বিস্তারিত জানান। দূতাবাসের মাধ্যমে তথ্য পাওয়ার পর নিমরানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয়কেই থানায় নিয়ে আসে। সুরেন্দ্র যাদব আরও জানান, ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য নিতিনকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। অন্যদিকে, ওই কানাডীয় নারীকে আপাতত কোটপুতলির একটি কোর সেন্টারে রাখা হয়েছে। তদন্তে প্রাপ্ত তথ্য ও জিজ্ঞাসাবাদের ভিত্তিতে এই বিষয়ে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে বলে পুলিশ নিশ্চিত করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category