সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

ইসরাইলকে সমর্থন করে হলিউডে একঘরে অভিনেত্রী সেলমা ব্লেয়ার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৩৫ Time View

ইসরাইলের প্রতি প্রকাশ্য সমর্থন ও রাজনৈতিক অবস্থানের কারণে হলিউডের বিনোদন জগতে কোণঠাসা হয়ে পড়ার দাবি করেছেন জনপ্রিয় মার্কিন অভিনেত্রী সেলমা ব্লেয়ার। সম্প্রতি আয়োজিত এক সম্মেলনে তিনি জানিয়েছেন, ইসরাইলকেন্দ্রিক তার মতামত ও ইহুদি পরিচয়ের জেরে পেশাগত ও ব্যক্তিগত জীবনে তাকে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। ব্লেয়ারের ভাষ্য অনুযায়ী, এই বিতর্কের পর হলিউড থেকে তাকে কার্যত মুছে ফেলা হয়েছে।

ঘটনার সূত্রপাত হয় ২০২৪ সালের ফেব্রুয়ারিতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি মন্তব্যকে ঘিরে। ইহুদি-আমেরিকান কর্মী আব্রাহাম হামরার একটি পোস্টে মন্তব্য করতে গিয়ে তিনি ইসলাম ধর্ম সম্পর্কে বেশ কঠোর অবস্থান নেন। ওই পোস্টে মার্কিন কংগ্রেসম্যান রাশিদা তালাইব ও কোরি বুশের সমালোচনা করা হয়েছিল, যারা ৭ অক্টোবরের হামলায় সংশ্লিষ্টদের যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দেওয়ার আইনটির বিরোধিতা করেছিলেন। ব্লেয়ারের সেই মন্তব্যে সন্ত্রাসবাদে সমর্থনকারীদের নির্বাসনের আহ্বান ছিল, যা তীব্র বিতর্কের জন্ম দেয়। তার বিরুদ্ধে ইসলামবিদ্বেষের অভিযোগ উঠলে তিনি পরে ক্ষমা চেয়ে বলেন, ভুলবশত তিনি মুসলমানদের চরমপন্থি ও মৌলবাদীদের সাথে এক করে ফেলেছিলেন এবং কাউকে আঘাত করা তার উদ্দেশ্য ছিল না। তারা ৭ অক্টোবরের হামলায় অংশ নেওয়া ব্যক্তিদের যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দেওয়ার উদ্দেশ্যে আনা একটি আইনের বিরোধিতা করেছিলেন।

সোমবারের সম্মেলনে ব্লেয়ার জানান, বন্ধুর সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে তিনি কেবল সন্ত্রাসবাদের বিরুদ্ধে আবেগপ্রবণ প্রতিক্রিয়া জানিয়েছিলেন। কিন্তু এই ঘটনার পর তার পেশাগত জীবনে বিপর্যয় নেমে আসে। তিনি দাবি করেন, এর জেরে তিনি তার এজেন্ট, ম্যানেজার, জনসংযোগ প্রতিনিধি এবং সামাজিক যোগাযোগমাধ্যম পরিচালনাকারী দলকে হারিয়েছেন। এমনকি বিনোদন শিল্পে তার ঘনিষ্ঠ বন্ধুদের সিংহভাগই তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন, যা হলিউডের সঙ্গে তার দীর্ঘদিনের পেশাগত সম্পর্কের ইতি ঘটিয়েছে।

নিজে ইহুদি পরিবারে বেড়ে ওঠায় ইসরাইল নিয়ে তার আবেগ কাজ করে বলে জানান এই অভিনেত্রী। ছোটবেলা থেকেই ইসরাইলে যাওয়ার স্বপ্ন দেখার কথা উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে সেখানে অভিবাসন করে মায়ের সমাধির ব্যবস্থা করতে চান। নিজের অবস্থান স্পষ্ট করার পরেও হলিউডের রোষানল থেকে রেহাই পাননি বলে তার এই অভিযোগ বিনোদন পাড়ায় বেশ আলোচনার জন্ম দিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category