রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

দেশে হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ২১ Time View

গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ বুলেটিনে রোববার এই তথ্য জানানো হয়েছে। এর ফলে চলতি বছর নিশ্চিত হামে ১০৫ এবং উপসর্গ নিয়ে ১ হাজার ২৪৭ জনের মৃত্যু হলো। বর্তমানে হাম ও এর উপসর্গ নিয়ে মোট মৃতের সংখ্যা ১ হাজার ৩৫০ জনে দাঁড়িয়েছে।

শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪ জন মারা গেছেন। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৩৮ জন রোগী। আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে ৫৪৬, চট্টগ্রামে ২৪৩, সিলেটে ১৭৬, বরিশালে ১০০, ময়মনসিংহে ৫৩, খুলনায় ৪৯, রংপুরে ৩৬ এবং রাজশাহীতে ৩৫ জন ভর্তি রয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category