রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন

নড়াইলের কালিয়ায় সহিংসতা নিয়ে যা জানা গেল

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ১৫ Time View

নড়াইলের কালিয়ায় গত বুধবার কালিয়া উপজেলা যুবদল ও ছাত্রদলের একটি মোটরসাইকেল মিছিলে অতর্কিত হামলায় উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শাহীন মোল্যা ও জাসাসের উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্যা গুরুতর আহত হন। পরবর্তীতে খুলনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ ঘটনার জেরে গত শুক্রবার বিকাল ৩টা থেকে রাত পর্যন্ত উপজেলার বেন্দারচর, নয়নপুরসহ বিভিন্ন গ্রামে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। নড়াইলের কালিয়ায় ২ বিএনপি নেতা খুনের ঘটনার জের ধরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকদের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। হয়তো বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে, তাছাড়া আর কিছুই নয়।

স্থানীয়দের ভাষ্যমতে, কালিয়া-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা বিএম কবিরুল হক মুক্তির বেন্দা গ্রামের বাড়ি, পৌরসভার সাবেক মেয়র মুশফিকুর রহমান লিটনের বেন্দারচরের দুটি বাড়ি ও কালিয়া শহরের বাসভবনে হামলা চালানো হয়েছে। এছাড়া সাবেক উপজেলা চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষের বড়কালিয়া গ্রামের বাড়ি, আওয়ামী লীগ নেতা বিপ্লবের ঘরবাড়ি, খান শামীমুর রহমানের ব্যবসা প্রতিষ্ঠান এবং নয়নপুর গ্রামের মনু শেখ, জুলফিকার ও রাসেলের বাড়িতে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের একাংশের দাবি, ওই দুই নেতা নিহত হওয়ার পরপরই এলাকায় একটি সুযোগ সন্ধানী চক্র সক্রিয় হয়ে ওঠে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই এলাকার একাধিক ব্যক্তি জানান, এলাকায় ২ জন বিএনপি নেতা খুন হওয়ার পর একটি সুযোগ সন্ধানী চক্র সক্রিয় হয়ে ওঠে। যার মধ্যে কিছু বাড়ি ২০২৪ সালের ৫ই আগস্টের সময় ভাঙা হয় এবং পরিত্যক্ত ছিল।

এলাকায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর সনাতনী সম্প্রদায়ের ঘরবাড়িতে হামলার গুজব ছড়িয়ে পড়ে। তবে কালিয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার হুমায়ুন কবির জানান, শুক্রবার বিকালে আগুনের খবর পেয়ে তারা বেন্দারচর গ্রামে পৌঁছান। গ্রামটির সড়কে গাছ ফেলে রাখা হয়েছিল, যা সরিয়ে ঘটনাস্থলে পৌঁছাতে ফায়ার সার্ভিসের রাত ৮টা বেজে যায়। সেখানে ২০-২৫টি বাড়িতে আগুনের চিহ্ন দেখা গেলেও কোনো হিন্দু বসতির ওপর হামলার ঘটনা ঘটেনি। কালিয়া থানার ওসি ইদরিসও নিশ্চিত করেছেন যে, ওই গ্রামে কোনো হিন্দু বসতি নেই, ফলে এ সংক্রান্ত সকল তথ্য বানোয়াট ও ভিত্তিহীন। সনাতনী সম্প্রদায়ের লোকজন বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছে। গ্রামটিতে যাওয়ার পথে সড়কে গাছ ফেলে রাখায় বাধার মুখে পড়ি। বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও আগুন দেয়ার অভিযোগের ব্যাপারে কালিয়া থানার ওসি ইদরিস জানান, গত ১৮ তারিখে খুনের ঘটনায় বিক্ষুব্ধ জনতা শুক্রবার বিকালে ওই এলাকায় গিয়ে রাস্তার পাশের ১৫/২০টি বাড়ি ভাঙচুর করে। এ সময় তারা ৪/৫টি বাড়িতে আগুন দেয়।

ঘটনার বিষয়ে নড়াইলের পুলিশ সুপার আল মামুন শিকদার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বেন্দারচর গ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের যে খবর প্রচার করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা এআই প্রযুক্তি ব্যবহার করে পুরনো ও বানোয়াট ভিডিও প্রচারের মাধ্যমে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

এদিকে, ওই দুই নেতার মৃত্যুর ঘটনায় অভিযুক্ত বেন্দারচর গ্রামের দিশা বিশ্বাস ও রাকিব বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর শুক্রবার সকালে নিহতদের কবর জিয়ারত করতে কালিয়ায় উপস্থিত হন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তার সঙ্গে বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিদ্য ইসলাম অমিত, পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামসহ কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম এসব হামলা ও গুজবের তীব্র নিন্দা জানিয়ে বলেন, কিছু দুষ্কৃতকারী রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য অপপ্রচার চালাচ্ছে। প্রধানমন্ত্রী ও বর্তমান সরকার সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় তারা সজাগ রয়েছে। তাদের জীবন, সম্পদ ও সম্মান রক্ষার দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়েছেন। এদিকে বিএনপি’র ২ নেতা হত্যা ঘটনায় জড়িত আসামি বেন্দারচর গ্রামের দিশা বিশ্বাস (৩১) ও রাকিব বিশ্বাস (২১)কে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিদ্য ইসলাম অমিত, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বিএনপি’র খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, নড়াইল জেলা বিএনপি’র সভাপতি ও নড়াইল-১ আসনের। নেতা এডভোকেট মুন্সী শাহিন উল্লাহ মোহন, শাহরিয়ার রিজভী জর্জসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category