
সংবিধান সংশোধন প্রক্রিয়ায় প্রয়োজনে বিরোধী দলের সঙ্গে ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শনিবার রংপুরে একটি স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি জানান, নতুন করে ভাবার সময় এসেছে এবং দেশের প্রয়োজনে ও জনমতের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
মীর শাহে আলম বলেন, দীর্ঘ আন্দোলনের পর অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই বাংলাদেশ আর কারও তাঁবেদারি করবে না। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সমুন্নত রাখতে যা যা করণীয়, তা করা হবে। তিনি আরও বলেন, এই দেশের মানুষ সব সময় পতাকার পক্ষে থাকবে।
জাতীয় সংসদের শেষ অধিবেশনের প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, পরাজিত ও নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠীগুলো পেট্রোল বোমা মেরে বা থানা পুড়িয়ে অরাজকতা তৈরির চেষ্টা করছে। তারা শহীদ আবু সাঈদসহ আত্মত্যাগকারী শহীদদের স্মৃতিকে বিসর্জন দিতে চায়। তবে বর্তমান সরকার মানবিক ও ধৈর্যশীল হওয়ায় গুম-হত্যার মতো পূর্বের সরকারের মতো পন্থায় না গিয়ে ধৈর্য সহকারে পরিস্থিতি মোকাবিলা করছে। তিনি স্পষ্ট করেন যে, সংবিধান সংশোধন বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মতো বড় সিদ্ধান্তগুলো বিরোধী দলের সঙ্গে আলোচনার মাধ্যমে জাতীয় ঐকমত্যের ভিত্তিতেই সম্পন্ন হবে। জাতীয় সংসদের গত শেষ অধিবেশনের দিনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘আপনারা লক্ষ করেছেন, পতিত, পরাজিত, নিষিদ্ধ ঘোষিত সংগঠন—তারা বাংলাদেশের দুএক জায়গায় দুএকটি পেট্রোল বোমা মেরে, দুএকটি থানা পুড়িয়ে দিয়ে মনে করেছে যে বাং। প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার মানবিক, ধৈর্যশীল, গণতন্ত্রের প্রতি আস্থাশীল, এই কারণে কিছু বিষয় আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে…আগের সরকারের মতো গুম-হত্যা, গুলি চালিয়ে কিছু আমরা নির্মূল করতে চাই না, এই কারণে যা কিছু হয়।