রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

বিইউপিতে ডেভেলপমেন্ট স্টাডিজে মাস্টার্স প্রোগ্রামে ভর্তি শুরু

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ২৫ Time View

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের মাস্টার্স অব প্রফেশনাল প্রোগ্রামে ভর্তির কার্যক্রম শুরু হয়েছে।

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। সশস্ত্র বাহিনীর কর্মকর্তা/সদস্য যাঁদের উপরোক্ত কোনো ডিগ্রি রয়েছে, তাঁরাও আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া

  • ইউজিসি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদি স্নাতক বা সম্মান ডিগ্রিধারী হতে হবে।
  • বিএ বা বিএস (পাস) ডিগ্রিধারীদের ক্ষেত্রে উন্নয়ন-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে অন্তত পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  • সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের ক্ষেত্রেও শিক্ষাগত যোগ্যতার শর্ত প্রযোজ্য এবং পাস ডিগ্রিধারীদের ক্ষেত্রে বাহিনীতে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন।
  • আবেদনকারীদের স্নাতক পর্যায়ে ন্যূনতম জিপিএ ২.৫০ বা দ্বিতীয় শ্রেণি বা বিভাগ থাকতে হবে।
  • আবেদন ফি বাবদ ১০০০ টাকা জমা দিয়ে বিইউপির নির্ধারিত ওয়েব লিংকের মাধ্যমে ফরম পূরণ করে আবেদন সম্পন্ন করতে হবে।

ভর্তি পরীক্ষা ও মূল্যায়ন

শিক্ষার্থীদের ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় অংশ নিতে হবে।

পরীক্ষার বিন্যাস ও নিয়মগুলো নিচে দেওয়া হলো

  1. ভর্তি পরীক্ষায় লিখিত অংশে ৮৫ নম্বর এবং মৌখিক পরীক্ষায় ১৫ নম্বর নির্ধারণ করা হয়েছে।
  2. পরীক্ষায় ইংরেজি ভাষা, ব্যাকরণ, গাণিতিক ও তথ্য বিশ্লেষণের সক্ষমতা, সাধারণ জ্ঞান এবং সমসাময়িক বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের জ্ঞান যাচাই করা হবে।
  3. মৌখিক পরীক্ষার সময় সকল মূল একাডেমিক সার্টিফিকেট, মার্কশিট বা ট্রান্সক্রিপ্ট এবং অ্যাডমিট কার্ড সঙ্গে রাখতে হবে।

প্রোগ্রামের খরচ ও সময়সূচি

  • প্রোগ্রাম ফি: মোট ১ লাখ ৩০ হাজার টাকা, যার মধ্যে ভর্তির সময় ফি ও সেমিস্টার বাবদ ৩৯ হাজার ৬০০ টাকা পরিশোধ করতে হবে।
  • কোর্স কাঠামো: ১৬টি কোর্স ও একটি থিসিস পেপারসহ মোট ৫২ ক্রেডিট ঘণ্টা।
  • ক্লাসের সময়: সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ও শনিবার ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে।
  • আবেদনের শেষ তারিখ: ৫ ডিসেম্বর।
  • লিখিত ভর্তি পরীক্ষা: ১৮ ডিসেম্বর ২০২৬, সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত।
  • জেনে রাখুন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category