রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

বেসরকারি স্কুলে ভর্তি নীতিমালা ২০২৭: ফি ও পরীক্ষার নতুন নিয়ম

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ৪৫ Time View

শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া আরও স্বচ্ছ এবং যুগোপযোগী করতে ‘বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭’ জারি করেছে। নতুন এই নির্দেশনায় ভর্তির বয়সসীমা, আসন বণ্টন, ভর্তি পরীক্ষার পদ্ধতি এবং ফি সংক্রান্ত বিষয়গুলোতে সুনির্দিষ্ট নিয়মাবলী বেঁধে দেওয়া হয়েছে। জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়ী, প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে ১লা জানুয়ারি তারিখে শিক্ষার্থীর বয়স অবশ্যই ৬ বছর বা তার বেশি এবং ৭ বছরের কম হতে হবে। এই হিসাবের ক্ষেত্রে জন্ম তারিখ ০১-০১-২০২০ থেকে ৩১-১২-২০২০ পর্যন্ত সময়সীমাকে বিবেচনা করা হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্ষেত্রে বয়সের শর্তে সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত শিথিলতার সুযোগ রাখা হয়েছে। শিক্ষাবর্ষ ১লা জানুয়ারি থেকে শুরু হয়ে ৩১শে ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে এবং প্রতিটি শ্রেণি শাখায় শিক্ষার্থীর সংখ্যা সর্বোচ্চ ৫৫ জনের বেশি হতে পারবে না। প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে আবশ্যিকভাবে ডিজিটাল লটারি পরিচালনা করতে হবে এবং লটারির সমসংখ্যক অপেক্ষমান তালিকাও প্রস্তুত রাখতে হবে।

দ্বিতীয় থেকে নবম শ্রেণির খালি আসনগুলোতে মেধাক্রম নিশ্চিত করতে লিখিত পরীক্ষার আয়োজন করতে হবে। দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির জন্য পূর্ণমান নির্ধারণ করা হয়েছে ৫০ নম্বর, যেখানে বাংলা ১৫, ইংরেজি ১৫ এবং গণিতের জন্য ২০ নম্বর থাকবে; এই পরীক্ষার সময়কাল হবে ১ ঘণ্টা। চতুর্থ থেকে নবম শ্রেণির পরীক্ষার পূর্ণমান হবে ১০০ নম্বর, যার মধ্যে বাংলা ৩০, ইংরেজি ৩০ ও গণিত ৪০ নম্বর থাকবে এবং সময়কাল হবে ২ ঘণ্টা। ভর্তি আবেদনের জন্য প্রথম শ্রেণির ক্ষেত্রে অনলাইন ফরমের মূল্য সর্বোচ্চ ১১০ টাকা এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণির জন্য সর্বোচ্চ ২৫০ টাকা নির্ধারিত হয়েছে। ফরম বিতরণের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কমপক্ষে ৭ কার্যদিবস সময় দিতে হবে। ভর্তি ও সেশন চার্জসহ মোট ফি মফস্বল এলাকায় সর্বোচ্চ ৫০০ টাকা, পৌর উপজেলা এলাকায় ১,০০০ টাকা, পৌর জেলা সদর এলাকায় ২,০০০ টাকা এবং ঢাকা ব্যতীত মেট্রোপলিটন এলাকায় ৩,০০০ টাকার বেশি নেওয়া যাবে না। ঢাকা মহানগরীর এমপিওভুক্ত প্রতিষ্ঠানে ভর্তি ফি সর্বোচ্চ ৫,০০০ টাকা, আংশিক এমপিওভুক্ত বা এমপিও বহির্ভূত প্রতিষ্ঠানের বাংলা ভার্সনে ৮,০০০ টাকা এবং ইংরেজি ভার্সনে উন্নয়ন ফি ৩,০০০ টাকাসহ সর্বোচ্চ ১০,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য ৫%, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ২%, এতিমখানায় বসবাসরত শিশুদের জন্য ১%, শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য ২%, সহোদরদের জন্য ৩% এবং যমজ ভাই বা বোনের জন্য ২% আসন কোটা হিসেবে সংরক্ষিত থাকবে। সংরক্ষিত কোটার বিষয়ে নীতিমালায় জানানো হয়, মোট আসনের বিপরীতে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য ৫%, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য ২%, এতিমখানায় অবস্থানরত শিশুদের জন্য ১%, শিক্ষা মন্ত্রণালয় ও অধীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category