সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

গোপালগঞ্জে সড়ক অবরোধ ও সরকারি স্থাপনায় হামলা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ২৩ Time View

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জ জেলায় ভয়াবহ অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঢাকা-খুলনা মহাসড়কসহ বিভিন্ন আঞ্চলিক সড়কে গাছের গুঁড়ি, বৈদ্যুতিক খুঁটি ও বাঁশ ফেলে যান চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। সড়কগুলোতে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ এবং রামদা, হকিস্টিক ও চায়নিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে নেতাকর্মীদের মহড়ায় জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। বুধবার রাত থেকেই শুরু হওয়া এই অবরোধের কারণে কয়েকশ পণ্যবাহী যানবাহন আটকা পড়েছে। অনেকের মাথায় ছিল হেলমেট, হাতে রামদা, হকিস্টিকসহ দেশীয় অস্ত্র। শহরের বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে এই মহড়ায় যুক্ত হন। শহরের ভেতরে ইজিবাইক, ভ্যান ও রিকশা চলাচল করলেও তা ছিল বিচ্ছিন্ন কয়েকটি অংশে। কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের কয়েকটি দোকান খোলা থাকলেও ক্রেতার উপস্থিতি ছিল কম। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও উপস্থিতি চোখে পড়েনি। রাত ১০টার পর সদর উপজেলার চরপাথালিয়ার দোলা পাম্প এলাকায় ট্রাক, কাভার্ড ভ্যান ও পিকআপসহ দেড় শতাধিক পণ্যবাহী যান আটকা পড়ে। হাসপাতালটি গোপালগঞ্জ সদর থানা থেকে প্রায় ১০০ মিটার দূরে অবস্থিত।

বৃহস্পতিবার সকাল থেকেই শহরের লঞ্চঘাট, মাদ্রাসাঘাট ও পুলিশ লাইনসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সরব উপস্থিতি দেখা যায়। জেলা পরিষদ ডাকবাংলো থেকে পুলিশ লাইন্স পর্যন্ত অস্ত্র হাতে মহড়া চালানো হয় এবং মাইকে বাজানো হয় ৭ই মার্চের ভাষণ। এ সময় বৃষ্টি উপেক্ষা করে নেতাকর্মীদের বিভিন্ন সড়কে গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা তৈরি করতে দেখা গেছে। ঘোনাপাড়া মোড়ে সকাল সোয়া ৯টার দিকে চুরির অভিযোগে দুজনকে খুঁটির সঙ্গে বেঁধে রাখতেও দেখা যায়। সেখানে অবস্থান নেওয়া নেতাকর্মীদের দাবি, আগের রাতে মহাসড়কে এম্বুলেন্সসহ বিভিন্ন যানবাহনে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শহরের প্রাণকেন্দ্র লঞ্চঘাট মোড়, জেলা পরিষদ ডাকবাংলো, মাদ্রাসা মোড়সহ বিভিন্ন স্থানে জড়ো হয়ে স্লোগান দেন তারা। ঢাকা-খুলনা মহাসড়কের ঘোনাপাড়া মোড় থেকে শহরে প্রবেশের পথে গাছ ফেলে অবরোধ করা হয়। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পেরিয়ে নীলা মাঠ এলাকায় অন্তত তিনটি স্থানে গাছের গুঁড়ি পড়ে থাকতে দেখা যায়। মধুমতী নদী পেরিয়ে গোপালগঞ্জে প্রবেশের মুখে চর গোবরা এলাকাতেও গাছের গুঁড়ি ফেলে সড়ক বন্ধ করে দেয়া হয়। স্থানীয় সূত্রের দাবি, সেখানে যুবলীগের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। এক প্রতিবন্ধকতা থেকে আরেক প্রতিবন্ধকতার মাঝখানে গিয়ে যাত্রীদের নামতে হচ্ছে। তাদের দু’জন জানান, তারা গোপালগঞ্জ চক্ষু হাসপাতালে চাকরি করেন। সন্ধ্যার পর যন্ত্রের সাহায্যে সড়কের পাশের গাছ কেটে মহাসড়কে ফেলে দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে সংসদ সদস্য ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার ঘটনায়। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের কাশিয়ানীর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। দুপুর ১২টার দিকে মুকসুদপুর থানায় হামলা চালিয়ে আগুন দেওয়া হয়। এর আগে বুধবার রাতে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এসএম জিলানীর বাড়িতেও ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এছাড়া জেলা শহরের থানাপাড়ায় ডা. কে এম বাবরের মালিকানাধীন আরাফ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে হামলা চালালে রোগী ও স্বজনদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। নবজাতকসহ অনেক রোগী জীবনের ঝুঁকি নিয়ে হাসপাতাল ত্যাগ করেন। রোগী ও স্বজনদেরও পড়তে হয়েছে চরম বিপাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে জমায়েত। হাসপাতাল মোড় ও সার্কিট হাউস মোড়েও ছিল একই চিত্র। এর আগে বুধবার রাত ৯টার দিকে জেলা শহরের থানাপাড়া এলাকায় গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের মালিকানাধীন আরাফ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে হামলা চালানো হয়। আতঙ্ক আর অনিশ্চয়তার মধ্যে দিন পার করছেন জেলাবাসী। প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, হামলার সময় হাসপাতালের ভেতরে বেশ কয়েকজন রোগী চিকিৎসাধীন ছিলেন।

মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সুবীর কুমার সাহা জানান, থানায় হামলার সময় সেখানে প্রায় ৯০ জন পুলিশ সদস্য ছিলেন। তবে হামলাকারীদের সংখ্যা অনেক বেশি হওয়ায় একপর্যায়ে পুলিশ সদস্যরা সরে যেতে বাধ্য হন। তিনি বলেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জ সদরের পাঁচুড়িয়া এলাকায় জেলা বিএনপি কার্যালয়টিও ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুধু সড়ক অবরোধ নয়, হামলার শিকার হয়েছে বিএনপি নেতাদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানও।

জেলা বিএনপি’র আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান এই সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেন, গণতন্ত্রে বিশ্বাসী কোনো রাজনৈতিক দল এমন আগুন সন্ত্রাস ও ধ্বংসাত্মক কাজ করতে পারে না। জনগণের জানমালের ক্ষতিসাধনকারী এই গোষ্ঠী দেশের মানুষের কাছ থেকে আবারও কঠোর জবাব পাবে বলে তিনি মন্তব্য করেন। শহরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে এবং সাধারণ মানুষ ঘর থেকে বের হতে ভয় পাচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হলেও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে তাদের দৃশ্যমান উপস্থিতি সীমিত।

বৃষ্টিবিঘ্নিত দিনেও গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া-পিরোজপুর এবং কোটালীপাড়া-বরিশাল রুটেও অবরোধের কারণে মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। কর্মস্থলে যেতে ইচ্ছুক বহু মানুষকে পায়ে হেঁটে কয়েক কিলোমিটার পথ পাড়ি দিতে দেখা গেছে। সব মিলিয়ে পুরো জেলা এখন চরম অনিশ্চয়তা ও আতঙ্কের মধ্যে দিনাতিপাত করছে। ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখেছেন এবং জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষেরাও যানবাহন সংকটে আটকা পড়েছেন। জরুরি প্রয়োজনে এবং অফিসের উদ্দেশ্যে যারা বের হয়েছেন, তারাও যানবাহন না পেয়ে ভোগান্তিতে পড়েন। কোথাও কোথাও দূরত্ব বজায় রেখে বিজিবি’র টহল দিতে দেখা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category