রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

নিরাপত্তাহীনতায় গোপালগঞ্জে ট্রেন চলাচল বন্ধ: চার রুটে ট্রেন স্থগিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ২২ Time View

অস্থিতিশীল পরিস্থিতির কারণে গোপালগঞ্জ ও এই জেলার ওপর দিয়ে অন্য জেলায় চলাচলকারী ট্রেনগুলোর সেবা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। রেলওয়ে সূত্র জানিয়েছে, নিরাপত্তা ঝুঁকি ও বিভিন্ন স্টেশনে হুমকির মুখে আন্তনগর, কমিউটার ও লোকাল মিলে মোট চারটি ট্রেনের চলাচল স্থগিত করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

বন্ধ হওয়া ট্রেনের তালিকায় রয়েছে আন্তনগর রূপসী বাংলা এক্সপ্রেস, যা খুলনা থেকে ঢাকায় এসে গোপালগঞ্জ হয়ে বেনাপোল পর্যন্ত চলাচল করত। গত বুধবার ট্রেনটি ঢাকা থেকে বেনাপোল যাওয়ার পথে ফরিদপুরের ভাঙা স্টেশনে আটকা পড়ে এবং পরে যাত্রা বাতিল করা হয়। একইভাবে, টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটিও রাজবাড়ীর কালুখালী পর্যন্ত গিয়ে আর এগোতে পারেনি। কর্তৃপক্ষ এখন চাঁপাইনবাবগঞ্জ-কালুখালী পর্যন্ত ট্রেনটি চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া রাজবাড়ী থেকে গোবরা পর্যন্ত চলাচলকারী লোকাল ট্রেনটিও আপাতত গোবরা যাচ্ছে না, শুধুমাত্র কালুখালী পর্যন্ত যাতায়াত করছে। এরপর বেনাপোল থেকে আবার খুলনায় যায় আন্তনগর ট্রেনটি।

গত ১০ আগস্ট চালু হওয়া ঢাকা-গোপালগঞ্জ রুটের অভিযাত্রী কমিউটার ট্রেনটিও বন্ধ রাখা হয়েছে।

স্থানীয় সংসদ সদস্যদের অনুরোধে চালু হওয়া এই ট্রেনটি গতকাল ঢাকা থেকে ছেড়ে ভাঙা পর্যন্ত যাওয়ার পর যাত্রীদের চাপের মুখে কাশিয়ানী পর্যন্ত যেতে পেরেছিল।

নিরাপত্তা উদ্বেগের কারণে আজ আর কোনো রুটে ট্রেনটি পরিচালনা করা হচ্ছে না। রেলের এক দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, গোপালগঞ্জের বিভিন্ন স্টেশনের কর্মকর্তারা ট্রেন চলাচলের ঝুঁকি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। স্টেশনে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের কর্মীদের হুমকি ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ায় এই সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। এসব ট্রেন দিনে একাধিকবার যাওয়া-আসা করতো। স্টেশনে এসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন হুমকি-ধমকি দিচ্ছে।

গোপালগঞ্জের পরিস্থিতি বর্তমানে উত্তপ্ত। শহরের বিভিন্ন সড়কে রামদা ও চাপাতি হাতে মিছিল করতে দেখা গেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীদের। বুধবার ও বৃহস্পতিবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় আগুন দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন স্থানে সংসদ সদস্যদের বাড়িঘর ও একটি হাসপাতালে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এছাড়া নড়াইল অঞ্চলেও একই ধরণের সমস্যা থাকায় ট্রেন চলাচলে বিঘ্ন ঘটছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। পরিস্থিতি স্থিতিশীল হলে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক করার আশা করছে রেলওয়ে কর্তৃপক্ষ। গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে হামলা–ভাঙচুর–আগুন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category