রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

রুয়েটে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ২৯ Time View

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী বছরের ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এবার রুয়েট ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দুটি কেন্দ্রে অভিন্ন প্রশ্নপত্রে এই পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার বিকেলে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার স্টিয়ারিং কমিটির সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও ভর্তি পরীক্ষা স্টিয়ারিং কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. কামরুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত এই সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আবদুর রাজ্জাক উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের ভর্তি পরীক্ষা হবে বহুনির্বাচনী বা এমসিকিউ পদ্ধতিতে। রুয়েটে ১২ শতাধিক আসনের বিপরীতে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবেদনের শর্ত অনুযায়ী, ২০২৩ বা ২০২৪ সালে মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং জিপিএ ন্যূনতম ৪ থাকতে হবে। এছাড়া ২০২৬ সালে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ে মোট জিপিএ ১৩ থাকতে হবে, যেখানে প্রতিটি বিষয়ে পৃথকভাবে অন্তত জিপিএ ৪ থাকা বাধ্যতামূলক। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরামর্শ-৫: এআই যুগে সমাজবিজ্ঞান- রাষ্ট্রবিজ্ঞান-উন্নয়ন অধ্যয়ন বিষয়ে কেন পড়বেন। তবে আবেদন করলেই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাওয়া যাবে না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসন বাড়ল, কমল জিপিএ; যে যে পরিবর্তন এল। বিনা খরচে চীনে উচ্চশিক্ষার সুযোগ বাংলাদেশি শিক্ষার্থীদের, আবেদন যেভাবে।

জিসিই ‘ও’ লেভেল ও ‘এ’ লেভেল উত্তীর্ণ শিক্ষার্থীদের ক্ষেত্রেও নির্দিষ্ট যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। ‘ও’ লেভেলে অন্তত পাঁচটি বিষয়ে ন্যূনতম ‘বি’ গ্রেড এবং ‘এ’ লেভেলে গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নে পৃথকভাবে অন্তত ‘বি’ গ্রেড থাকতে হবে। এক্ষেত্রে ২০২৫ সালের নভেম্বর অথবা তার পরবর্তী সময়ে ‘এ’ লেভেলের সার্টিফিকেট অর্জন করতে হবে।

ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. কামরুজ্জামান জানান, প্রাথমিক যোগ্যতা পূরণকারী আবেদনকারীদের মধ্য থেকে মেধার ভিত্তিতে শীর্ষ ১৮ হাজার শিক্ষার্থীকে পরীক্ষার জন্য চূড়ান্তভাবে নির্বাচন করা হবে। তিনি আরও জানান, আদালতের একটি নিষেধাজ্ঞার বিষয়টি বিবেচনায় রেখেই জানুয়ারি মাসে পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এছাড়া একই সময়ে অন্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা থাকলে শিক্ষার্থীদের যেন সমস্যায় পড়তে না হয়, সেই বিষয়টিও কমিটির সভায় গুরুত্বের সঙ্গে দেখা হয়েছে।

পরীক্ষাসংক্রান্ত অন্যান্য বিষয়গুলো পরবর্তী স্টিয়ারিং কমিটির সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category