সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

গোপালগঞ্জে আওয়ামী লীগের তাণ্ডব: মহাসড়ক অবরোধ ও হাসপাতালে হামলা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ২৬ Time View

আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জ জেলায় চরম অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নিষিদ্ধ সংগঠনটির নেতাকর্মীরা ঢাকা-খুলনা মহাসড়কের বিভিন্ন স্থানে গাছ কেটে ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে পথ অবরোধ করেছে। বিক্ষোভের সময় সন্দেহভাজনদের তল্লাশি ও স্লোগান দেওয়ার পাশাপাশি পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এতে ঢাকার সঙ্গে গোপালগঞ্জের সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এছাড়া গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কেএম বাবরের মালিকানাধীন আরাফ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। উল্লেখ্য, হাসপাতালটি জেলা সদর থানা থেকে মাত্র ১০০ মিটার দূরে অবস্থিত। তাদের ধারণা পুনরায় হামলা করতে পারে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা। এমপি’র বাড়িসহ জাহিদুল ইসলাম, মোস্তফা শেখ, তাইজুল ইসলাম ও আসাদুল শেখের বাড়ির সবকিছু লুটপাট করেছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা।

চন্দ্র দিঘুলিয়া ও সদর এলাকা সহ বিভিন্ন স্থানে নেতাকর্মীরা অবস্থান নিয়ে বিক্ষোভ দেখাচ্ছে। সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি নেই বললেই চলে। সাধারণ মানুষ এই পরিস্থিতির কারণে চরম ভোগান্তিতে পড়েছেন। কোথাও কোথাও মাইকে শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ বাজানো হচ্ছে। বুধবার সকাল ১১টার দিকে কাশিয়ানী উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এছাড়া কোটালীপাড়ায় দীর্ঘদিনের বন্ধ থাকা দলীয় কার্যালয় খুলে মিছিল করেছে স্থানীয় নেতাকর্মীরা। বিকেলে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের নাম মুছে নতুন করে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ ব্যানার টাঙানো হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে ছিল- ‘শেখ হাসিনা আসবে, রাজপথ হাসবে’, ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’। সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি খুব একটা চোখে পড়েনি। তবে দূরত্ব বজায় রেখে বিচ্ছিন্নভাবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে। আইনশৃঙ্খলা বাহিনী আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।

টুঙ্গিপাড়া থানার পরিস্থিতি সবচেয়ে নাজুক।

গত মঙ্গলবার রাতে থানায় হামলা ও অগ্নিসংযোগের পর সেটি বর্তমানে ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। থানার নথিপত্র ও আসবাবপত্রের কিছুই অবশিষ্ট নেই। প্রত্যক্ষদর্শী ও প্রশাসনের তথ্যমতে, ওই হামলায় পুলিশের অন্তত দশটি যানবাহন পুড়ে গেছে। জেলা পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, হামলার রাতে থানা থেকে বেশ কিছু অস্ত্র লুট হয়েছে। বর্তমানে সঠিক সংখ্যা নিরূপণের কাজ চলছে। পুলিশ সদস্যরা ধ্বংসস্তূপ থেকে প্রয়োজনীয় সরঞ্জাম উদ্ধারের চেষ্টা করছেন এবং অনেকে বেডিং ও মালপত্র নিয়ে থানা ত্যাগ করেছেন। উদ্ভূত পরিস্থিতিতে বুধবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গোপালগঞ্জের নিরাপত্তার জন্য আরও ২১ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে। থানা ভবনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের পর এটি অনেকটা ব্যবহারের উপযোগী নেই। আমরা তালিকা করে হিসাব মেলানোর চেষ্টা করছি। সরজমিন দেখা গেছে, পুলিশ সদস্যরা ধ্বংসস্তূপের ভেতর থেকে প্রয়োজনীয জিনিসপত্র উদ্ধারের চেষ্টায় খোঁজাখুঁজি করছে।

গোপালগঞ্জ শহর থেকে ঘোনাপাড়া-পাটগাতি-পিরোজপুর সড়কে পড়ে আছে মঙ্গলবার সন্ধ্যায় পোড়ানো পুলিশ ও বিজিবির তিনটি গাড়ি ও একটি এপিসি। নিলফাবাজার এলাকায় বিভিন্ন দোকানেও ভাঙচুর ও অগ্নিসংযোগের চিহ্ন স্পষ্ট। সংসদ সদস্য জিলানীর আত্মীয়-স্বজন ও এলাকাবাসী এখনো চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তার আত্মীয় আনিসা তানজুম জানান, হামলার পর সোশ্যাল মিডিয়ায় লাইভ ভিডিওতে হুমকি দিয়ে বলা হয়েছে জিলানীর বাড়িঘরও বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে। যদিও সংসদ সদস্যের চাচাতো ভাই হায়দার আলীর দাবি, তিনি নির্বাচিত হওয়ার পর থেকে এলাকাবাসীর প্রতি কোনো ধরনের অন্যায় বা অত্যাচার করেননি। এরপরও তাদের বাড়িঘর ও সম্পদ লুটপাটের শিকার হয়েছে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন। এমপি জিলানীর আত্মীয় আনিসা তানজুম বলেন, নিষিদ্ধ সংগঠনের টুঙ্গিপাড়ার নেতাকর্মীরা হামলার পরেও ফেসবুকে লাইভ করে বলেছে তুই জিলানী ৩২ ভেঙেছিস তোর বাড়িঘরও বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category