রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

দাউদকান্দিতে আটক শ্রমিক লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৩৮ Time View

কুমিল্লার দাউদকান্দিতে পুলিশের হাতে হাতকড়া পরা অবস্থায় আটক এক শ্রমিক লীগ নেতাকে জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনা ঘটেছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দৌলতপুর এলাকায় এ উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযুক্ত ওই ব্যক্তির নাম হেলাল শিকারী, যিনি স্থানীয় দৌলতপুর ইউনিয়ন ছাত্রদলের একজন সক্রিয় কর্মী হিসেবে পরিচিত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দাউদকান্দি থানার উপপরিদর্শক (এসআই) কমলের নেতৃত্বে পুলিশের একটি দল দৌলতপুর ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মামুন শিকারীকে আটক করে। আটকের পরপরই ছাত্রদল কর্মী হেলাল শিকারী পুলিশের কাছ থেকে মামুনকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে ধস্তাধস্তির মাধ্যমে তিনি মামুন শিকারীকে পুলিশ সদস্যদের কাছ থেকে অন্তত ১০ গজ দূরে নিয়ে যান। পরে পুলিশ ধাওয়া দিয়ে পুনরায় মামুনকে হেফাজতে নিতে সক্ষম হয়।

ঘটনার বিষয়ে দৌলতপুর ইউনিয়ন ছাত্রদলের কর্মী হেলাল শিকারী দাবি করেন, আটকের পর পুলিশ হেফাজতে নেওয়ার সময় কিছুটা ধস্তাধস্তি হয়েছে। তার ভাষ্যমতে, এটি একটি ভুল বোঝাবুঝি থেকে ঘটেছে এবং তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও এখনো আনুষ্ঠানিক কোনো পদ পাননি। দাউদকান্দি থানার এসআই কমল এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি এবং বিস্তারিত জানতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগের পরামর্শ দিয়েছেন।

দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম পলাশ জানিয়েছেন, অভিযুক্ত হেলাল শিকারী শ্রমিক লীগ নেতা মামুন শিকারীকে পুলিশ সদস্যদের কাছ থেকে প্রায় ১০ কদম দূরে সরিয়ে নিয়েছিলেন। তবে পুলিশ দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে তাকে পুনরায় আটক করে থানায় ফিরিয়ে আনে। বর্তমানে আটক মামুন শিকারী থানা হেফাজতে রয়েছেন। এদিকে, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক আসিফ কবির জানিয়েছেন, তিনি পুরো বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন এবং ঘটনাটির বিস্তারিত জেনে পরবর্তী পদক্ষেপ নেবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category