সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ড. ওসমান ফারুক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৩২ Time View

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেছেন। মঙ্গলবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিনের শুরুতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদকে এই তথ্য জানান। স্পিকার জানান, গত ১৪ নভেম্বর ২০২৬ তারিখে ড. ওসমান ফারুক স্বাক্ষরিত পদত্যাগপত্রটি তিনি গ্রহণ করেছেন। সংবিধানের ৬৭ অনুচ্ছেদের (২) দফা এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ১৭৮ বিধির (৩) উপবিধি অনুযায়ী আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। অধিবেশনের শুরুতেই স্পিকার বলেন, কিশোরগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ড. মোহাম্মদ ওসমান ফারুক ১৪ই নভেম্বর ২০২৬ তারিখ হতে কার্যকরভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে স্পিকার বরাবর স্বীয় স্বাক্ষর যুক্ত পদত্যাগপত্র প্রেরণ করে। গত ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনেও তিনি ভোট দেননি। তিনি পদত্যাগপত্রে শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেছেন। অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে কিশোরগঞ্জ-৪ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। উন্নত চিকিৎসা ও বিশ্রামের প্রয়োজনে ১৪ নভেম্বর তিনি সংসদ সদস্য পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।

স্পিকার পদত্যাগ ঘোষণার প্রক্রিয়ায় বলেন

  1. দফা অনুযায়ী, স্পিকার পদত্যাগপত্র প্রাপ্ত হওয়ার পর থেকে সংশ্লিষ্ট সদস্যের আসন শূন্য হবে। সে অনুযায়ী, ১৫ নভেম্বর ২০২৬ তারিখ পূর্বাহ্ণ থেকে কিশোরগঞ্জ-৩ আসনটি শূন্য হয়েছে।
  2. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৭ অনুচ্ছেদের (২) দফা এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ১৭৮ বিধির (৩) উপবিধি অনুযায়ী বিষয়টি মহান সংসদকে অবহিত করা হলো।
  3. পদত্যাগপত্রটি বিধিসম্মত হওয়ায় তা গ্রহণ করা হয়েছে।

দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থান করার পর ২০২৫ সালের অক্টোবরে দেশে ফিরে রাজনীতিতে সক্রিয় হয়েছিলেন ড. ওসমান ফারুক। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ধানের শীষ প্রতীকে বিজয়ী হয়ে সংসদের প্রবীণতম সদস্য হিসেবে শপথ নিয়েছিলেন। ৮৬ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিবিদের অসুস্থতা এবং উন্নত চিকিৎসার প্রয়োজনেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। এর আগে তিনি ২০০১ সালে বিএনপিতে যোগ দিয়ে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত চারদলীয় জোট সরকারের আমলে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া তিনি দীর্ঘকাল দলের ভাইস চেয়ারম্যান ও চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, ওসমান ফারুক বেশ কিছু দিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। ২০১৬ সাল থেকে দীর্ঘ সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করেন। ৮৬ বছর বয়সী এই রাজনীতিবিদ বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক অসুস্থতায় ভুগছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category