রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

ভোলার ঐতিহ্যবাহী মহিষের দুধের টক দইয়ের পরিচিতি ও প্রস্তুত প্রণালি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৩১ Time View

মেঘনা ও তেঁতুলিয়া নদী পরিবেষ্টিত দেশের বৃহত্তম দ্বীপজেলা ভোলার পরিচয় কেবল তার প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যেই সীমাবদ্ধ নয়। বিগত প্রায় ২০০ বছর ধরে এই জনপদের ঐতিহ্য, গ্রামীণ অর্থনীতি ও সংস্কৃতির সঙ্গে গভীর অবিচ্ছেদ্য বন্ধনে জড়িয়ে রয়েছে মহিষের দুধের বিশেষ টক দই। যেকোনো শুভ অনুষ্ঠান, বিয়ে কিংবা ঈদের আমেজে উপকূলীয় এই দইটি খাবারের অন্যতম মূল আকর্ষণ হিসেবে বিবেচিত হয়ে আসছে। প্রায় ২০০ বছর ধরে স্থানীয় সংস্কৃতি, ঐতিহ্য এবং গ্রামীণ অর্থনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এই দইয়ের নাম। বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় জনপদ দ্বীপ জেল ভোলা। বিয়ে, সামাজিক অনুষ্ঠান কিংবা উৎসব-পার্বণে ভোলার টক দইয়ের কদর সবসময়ই শীর্ষে। এ ছাড়া জেলার প্রায় সবগুলো বাজারে পাওয়া যায়। এই ঐতিহ্য টিকিয়ে রাখা মানে আমাদের গ্রামীণ সংস্কৃতির শেকড়কে বাঁচিয়ে রাখা।

ভোলা পৌর শহরের ঘোষপট্টি এলাকাটি মূলত এই মহিষের দই বিক্রির প্রধান কেন্দ্র হিসেবে সুপরিচিত। এছাড়া জেলার বিভিন্ন বাজারের খুচরা ও পাইকারি দোকানেও এই দই পাওয়া যায়। বর্তমানে আকারভেদে দেড় লিটারের মাটির হাঁড়ি ১৫০ থেকে ৩০০ টাকা এবং দুই লিটারের হাঁড়ি ২০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বিক্রি হয়, যা দুধের বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবর্তিত হয়।

এই দইয়ের অনন্য স্বাদের আসল রহস্য এর প্রাকৃতিক উৎপাদন পদ্ধতি। সাধারণ গাভীর দুধের তুলনায় মহিষের দুধে প্রোটিন ও ফ্যাট বেশি থাকে। দ্বীপের চরাঞ্চলে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা ঘাস খেয়ে বড় হওয়া মহিষের দুধ অত্যন্ত পুষ্টিকর। মাটির পাত্র বা টালিতে তৈরি এই দই দীর্ঘ সময় সতেজ থাকে, কারণ পোড়ামাটির পাত্র অতিরিক্ত আর্দ্রতা শুষে নেয়। কোনো প্রকার কৃত্রিম কেমিক্যাল ছাড়া ঐতিহ্যবাহী প্রক্রিয়ায় জমানোর ফলে এতে সোঁদা গন্ধ ও প্রাকৃতিক টক ভাব তৈরি হয়। একটু খেয়াল করলেই দই তৈরি করা সম্ভব। অবশ্য দুধের দামের ওপর দইয়ের বাজার ওঠা-নামা করে।

স্থানীয় গোয়ালা ও রাখাল পরিবারগুলোর জীবিকার অন্যতম প্রধান চালিকাশক্তি মহিষ পালন। কবির হোসেন নামে এক রাখাল জানান, তারা বছরজুড়েই মহিষ থেকে খাঁটি দুধ পেয়ে থাকেন। নিজস্ব চাহিদা মিটিয়ে এই দুধ থেকে তৈরি দই এখন ভোলার সীমানা পেরিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগীয় ও জেলা শহরে পৌঁছাচ্ছে। বহু পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে এই পেশাকে টিকিয়ে রেখেছেন। এই দুধ স্থানীয় কারিগরদের দিয়ে ও দ্বীপের গণ্ডি পেরিয়ে এই দুধ দই পৌঁছে যাচ্ছে রাজধানী ঢাকাসহ। যেখানে মহিষ পালন করা অনেকটা সুবিধাজনক।

ভোলার বিস্তীর্ণ চরগুলোতে স্বাচ্ছন্দ্যে মহিষ পালনের সুবিধার কথা উল্লেখ করে স্থানীয় বাসিন্দা হাসমত আলী বলেন, প্রায় দুই শতাব্দীরও বেশি সময় ধরে ভোলা জেলার এই টক দই দেশজুড়ে নিজস্ব ঐতিহ্য ধরে রেখেছে এবং সুনাম কুড়িয়ে আসছে।

দই প্রস্তুত প্রণালির সার্বিক প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন অভিজ্ঞ কারিগর মো. নুরুজ্জামান। তিনি জানান, এই দই তৈরির মূল কৌশলটি বেশ সহজ। একটি পরিষ্কার মাটির পাত্রে দুধ ভালোভাবে ছেঁকে নিয়ে একটি নির্দিষ্ট স্থির স্থানে রেখে দিলেই স্বাদু দই জমে যায়। ঋতুভেদে জমে ওঠার সময় কিছুটা আলাদা হয়; গরমকালে ৭ থেকে ৮ ঘণ্টা এবং শীতকালে দই জমতে ১০ থেকে ১২ ঘণ্টা সময়ের প্রয়োজন হয়। তিনি বলেন, বছরের ১২ মাসেই মহিষ থেকে দুধ পাই। দইয়ের কারিগর মো. নুরুজ্জামান বলেন, ‘আসলে এ দই তৈরিতে তেমন কোনো কেরামতি নেই। এরপর দুধগুলোকে ভালোভাবে ছেকে মাটির পাত্রে স্থির জায়গায় রেখে দিলে হয়ে যাবে মুখরোচক টক দই।

স্বাস্থ্যগুণের দিক থেকেও পুষ্টিবিদদের কাছে ভোলার মহিষের টক দই প্রশংসিত। এতে প্রচুর পরিমাণে প্রোটিন ও ক্যালসিয়াম থাকে, যা হাড়, দাঁত ও পেশি মজবুত করতে সাহায্য করে। পাশাপাশি এতে থাকা উপকারী ব্যাকটেরিয়া বা প্রাকৃতিকভাবে সৃষ্ট প্রোবায়োটিক শরীরের হজমশক্তি বাড়ায় ও প্রদোহ নিয়ন্ত্রণে রাখে। তুলনামূলক কম কোলেস্টেরলযুক্ত এই দই মানবদেহের শক্তি বাড়াতে ও ক্লান্তি দূর করতে বিশেষ ভূমিকা রাখে। সংসংকৃতির শেকড় ও উপকূলীয় মানুষের জীবনসংগ্রামের প্রতীক এই বিশেষ দই আজও তার স্বকীয়তায় উজ্জ্বল। কম কোলেস্টেরল ও শক্তি বর্ধক এ দই শারীরিক কর্মক্ষমতা বাড়াতে, ক্লান্তি দূর করতে জাদুর মতো কাজ করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category