রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

গোপালগঞ্জে অস্ত্র হাতে মহড়া ও ভাঙচুর নিষিদ্ধ আওয়ামী লীগের

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৩৫ Time View

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দেশি অস্ত্রশস্ত্র নিয়ে গোপালগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও মহড়া চালিয়েছেন। রোববার বেলা ১১টা থেকে পৌনে ২টা পর্যন্ত চলা এই কর্মসূচিতে লগি-বইঠা, রামদা, চায়নিজ কুড়াল, লাঠিসোঁটা ও টেঁটার মতো অস্ত্র ব্যবহার করা হয়। উত্তপ্ত এই পরিস্থিতিতে শহরে প্রায় পৌনে তিন ঘণ্টা গোপালগঞ্জ-পাটগাতী সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ ছিল।

সকাল আটটা থেকেই শহরের বিভিন্ন প্রান্ত ও ইউনিয়ন থেকে নেতা-কর্মীরা জড়ো হতে শুরু করেন। লতিফপুর ইউনিয়নের ঘোষেরচর উত্তরপাড়ায় সালাউদ্দিন খানের বাড়িতে আহারের পর গাবতলা মোড় থেকে একটি মিছিল নিয়ে বিসিক ব্রিজ দিয়ে শহরে প্রবেশ করে তারা। একই সময়ে মো. সামিউল হকের নেতৃত্বে ছাত্রলীগ কর্মীদের আরেকটি মিছিল এবং সাবেক কাউন্সিলর আলামিনের নেতৃত্বে আরও একটি মিছিল বের হয়। এসব মিছিল শহরের লঞ্চঘাট সেতুর কাছে একত্রিত হয়ে ব্যাংকপাড়ায় জেলা কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে উল্লাস প্রকাশ করে। পৌর আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খানের বাড়িতে তাঁদের খাবারের ব্যবস্থা করা হয়। দীর্ঘদিন তালাবদ্ধ থাকা কার্যালয় খুলে তাঁরা উল্লাস করেন।

তান্ডবের সময় মিছিলকারীরা গোপালগঞ্জ লঞ্চঘাট এলাকায় স্থাপিত জুলাই স্মৃতিস্তম্ভ ভাঙচুর করে। শহরের সরকারি কলেজের প্রধান ফটকের নামফলক মুছে সেখানে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা ব্যানার টাঙিয়ে দেওয়া হয়। এছাড়া গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলকও ভেঙে ফেলা হয়েছে। বিভিন্ন পয়েন্টে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন তারা।

মিছিলের এক পর্যায়ে পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) ও পুলিশ বক্সে ভাঙচুর চালানো হয়। সাঁজোয়া যানের লুকিং গ্লাস ভেঙে সেটির গায়ে লাল রঙে ‘জয় বাংলা’ স্লোগান লিখে দেন নেতা-কর্মীরা। পুলিশের সাঁজোয়া যানের ওপরে দাঁড়িয়েও স্লোগান দিতে দেখা গেছে তাদের। শহরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি থাকলেও কোনো সক্রিয় পদক্ষেপ নিতে দেখা যায়নি। একপর্যায়ে তাঁরা এপিসির পেছনের লুকিং গ্লাস ও পুলিশ বক্সের গ্লাস ভাঙচুর করেন।

পুরো ঘটনার বিষয়ে জানতে জেলা পুলিশ সুপার মো. হাবীবুল্লাহর মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। জেলা পুলিশের অন্য কোনো দায়িত্বরত কর্মকর্তাও এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। এ বিষয়ে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহর মুঠোফোন নম্বরে একাধিকবার কল করলেও তিনি ফোন ধরেননি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category