রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

মাটিরাঙায় বিএনপি নেতাদের ওপর হামলার অভিযোগ, আটক ১

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৩৮ Time View

খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের চার নেতাকর্মীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার আলুটিলা পুনর্বাসন পাড়া এলাকায় অতর্কিত এই হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন—মাটিরাঙা উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আরিফুর রহমান সজল, সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ললিত ত্রিপুরা, ওই ইউনিয়ন বিএনপির সদস্য প্রবীন্দ্র ত্রিপুরা এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সুমন ত্রিপুরা। হামলার শিকার প্রবীন্দ্র ও সুমনকে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য এম এন আবছার জানান, শুক্রবার সন্ধ্যায় বিএনপির কয়েক নেতাকর্মী পুনর্বাসন এলাকার একটি স্কুলের সামনে বসে গল্প করছিলেন। সে সময় আওয়ামী লীগের ৩০ থেকে ৪০ জনের একটি দল আকস্মিকভাবে তাদের ওপর চড়াও হয়ে মারধর শুরু করে। এ সময় আওয়ামী লীগের ৩০ থেকে ৪০ জনের একটি দল অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালায়।

হামলার শিকার ব্যক্তিরা জানান, ঘটনার সময় এলাকাটি অন্ধকারাচ্ছন্ন থাকায় হামলাকারীদের সুনির্দিষ্টভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। তবে জেলা বিএনপির পক্ষ থেকে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং জড়িত অন্যদের খুঁজে বের করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category