সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

নাহিদ: নগর পুড়িলে দেবালায় এড়ায় না

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৩৬ Time View

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, জুলাই বিপ্লবের নেতৃত্ব ও এর সঙ্গে যুক্ত অংশীজনদের সুপরিকল্পিতভাবে টার্গেট করছে পতিত সন্ত্রাসী ফ্যাসিস্ট শক্তি। বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। নাহিদ বলেন, ‘নগর পুড়িলে দেবালায় এড়ায় না’—আজ আমি আক্রান্ত হলে কাল আপনার পালা, আর পরশু অন্যদের ওপর আঘাত আসবে। তাই সবাইকে এই পরিস্থিতির ভয়াবহতা বুঝতে হবে।

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে দেশীয় কোনো শক্তি নয় বলে মন্তব্য করে নাহিদ ইসলাম আরও লেখেন, ভারতের দিল্লির প্রত্যক্ষ আশ্রয়-প্রশ্রয় ও ইন্ধনে জুলাইবিরোধী শক্তি বাংলাদেশকে অস্থিতিশীল করতে ক্ষতবিক্ষত করছে। তারা দেশের ভেতরে নাশকতা চালিয়ে সহজেই সীমান্ত পার হয়ে ওপারে আশ্রয় নিচ্ছে।

বর্তমান সরকার ও প্রশাসনের ওপর আস্থার সংকট প্রকাশ করে তিনি বলেন, প্রশাসন জনগণকে কোনো সুরক্ষা দিতে পারবে, এমন প্রত্যাশা আর রাখা যায় না। এই পরিস্থিতিতে নিজেদেরই পথ খুঁজে নিতে হবে। বাংলাদেশবিরোধী শক্তির যেকোনো চক্রান্ত মোকাবিলায় ঐক্যবদ্ধ ও গণতান্ত্রিক পন্থায় লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category