রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, ভাঙচুর যুবদল কার্যালয়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৪৪ Time View

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মঙ্গলবার সকাল থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। তারা গোপালগঞ্জ-পাটগাতী সড়কে টায়ার জ্বালিয়ে চলাচল বন্ধ করে দেন। একপর্যায়ে উত্তপ্ত আন্দোলনকারীরা উপজেলা যুবদলের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটান। এছাড়া গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর কার্যালয়েও ভাঙচুর চালানো হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে আন্দোলনকারীদের সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষ বাঁধে। একপর্যায়ে বিক্ষোভকারীরা অতিরিক্ত পুলিশ সুপারের গাড়িতে আগুন ধরিয়ে দেন। পরিস্থিতি শান্ত করতে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। এই সহিংসতায় পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছেন এবং পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টুঙ্গীপাড়া থানার ওসি আইয়ুব আলী জানিয়েছেন, অতিরিক্ত পুলিশ সুপারের গাড়িতে আগুন দেওয়ার বিষয়টি অনাকাঙ্ক্ষিত। বর্তমানে এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং পরিস্থিতি শান্ত আছে বলে পুলিশ জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category