রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

শেখ হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে ধোঁয়াশা, হাইকমিশনে এল আইনি নোটিশ

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৪৩ Time View

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যুর অনুরোধ জানিয়ে দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনে একটি ই-মেইল বার্তা পাঠানো হয়েছে। লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্স’-এর পক্ষ থেকে পাঠানো এই চিঠি নিয়ে এখন বড় ধরনের সংশয় তৈরি হয়েছে। দিল্লির কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, আবেদনটিতে পলাতক শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি ইস্যুর কথা বলা হলেও সেখানে আবেদনকারীর ব্যক্তিগত কোনো অনুমোদনের (অথরাইজেশন) স্বাক্ষর বা প্রমাণ নেই। ফলে চিঠিটি আসলেই শেখ হাসিনার কি না, তা নিয়ে হাইকমিশন নিশ্চিত হতে পারছে না। বিষয়টি ইতিমধ্যে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়েও অবহিত করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স প্রথম এই চিঠির খবর প্রকাশ্যে আনে। কেননা, কারও পক্ষে চিঠি দিলে তার অথরাইজেশন বা অনুমোদন প্রয়োজন।

এই অনুরোধের বিষয়টি সরাসরি নাকচ করে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পলাতক শেখ হাসিনাকে কোনোভাবেই পাসপোর্ট দেয়া হবে না। সাংবাদিকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেবে না। প্রতিমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা জরুরি। ভারত ও বাংলাদেশের মধ্যকার বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে হস্তান্তরের জন্য বাংলাদেশের অবস্থান অটল রয়েছে। তিনি আরও দাবি করেন, শেখ হাসিনা সাধারণ কোনো ভ্রমণকারী নন, বরং জাতীয় নিরাপত্তা ও সহিংস কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট একজন ব্যক্তি, যার বিরুদ্ধে দেশে মৃত্যুদণ্ডসহ একাধিক মামলা রয়েছে। পরে দুপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের কাছে এ নিয়ে জানতে চাওয়া হয়।

প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ম্যাট্রিক্স চেম্বার্স নামক আইনি প্রতিষ্ঠানটির ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, অর্থের বিনিময়ে এমন মক্কেলের পক্ষে কাজ না করে আইনজীবীদের নৈতিক সীমারেখা মেনে চলা উচিত। তিনি যুক্তরাজ্যের ‘ডেপ্রিভেশন অব সিটিজেনশিপ অর্ডারস’ আইনের উদাহরণ টেনে বলেন, কোনো ব্যক্তি জননিরাপত্তার জন্য হুমকি হলে তাদের বিশেষ সুবিধা দেয়ার সুযোগ নেই। শেখ হাসিনা দেশ ছাড়ার আগে দেড় হাজারেরও বেশি মানুষ হত্যার মতো নৃশংসতার সঙ্গে জড়িত ছিলেন উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, এসব বিচার উন্মুক্ত আদালতে হয়েছে, যা কোনোভাবেই ‘ক্যাঙ্গারু কোর্ট’ ছিল না। এ প্রসঙ্গে যুক্তরাজ্যের ২০২৫ সালের ডেপ্রিভেশন অব সিটিজেনশিপ অর্ডারস আইনের উল্লেখ করে তিনি বলেন, দেশটির সরকার কোনো ব্যক্তিকে জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তার জন্য হুমকি মনে করলে তাকে অভিবাসন-সংক্রান্ত সুবিধা দেয়া বা যুক্তরা। বছরের পর বছর মানুষ হত্যা, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে তিনি জড়িত ছিলেন। শুধু অর্থ উপার্জনের সুযোগ হিসেবে এমন একজন মক্কেলকে গ্রহণ না করে তাদের নিজেদের নৈতিক বিচারবোধ প্রয়োগ করা উচিত।

দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষের মাধ্যমে পাসপোর্ট ও এনআইডি বাতিলের পরিপ্রেক্ষিতে নতুন নথিপত্র ইস্যু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার অনুরোধ জানানো হয়। তবে পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে রাজি হননি। এদিকে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এই আবেদনকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, বিদেশের কাছে কেন শেখ হাসিনা এভাবে ধরনা দিচ্ছেন? রিজভী বলেন, আইন ও আদালত নিজস্ব গতিতে চলবে, পাসপোর্ট চাওয়ার মতো কাজ শুধু তারাই করতে পারেন যাদের ন্যূনতম লজ্জা নেই। গতকাল ই-মেইলের মাধ্যমে অনুরোধটি পাঠানো হয়। একইসঙ্গে বিষয়টি পর্যালোচনা করে দ্রুত ব্যবস্থা নিতে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা ও কাগজপত্র সম্পর্কে হাইকমিশনের কাছে অনুরোধ জানানো হয়। রয়টার্সের বরাত দিয়ে গতকাল সকালে প্রধানমন্ত্রীর জলবায়ু সম্মেলনের সফর সংক্রান্ত ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরীকে প্রশ্ন করেন দুই সাংবাদিক।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, পলাতক ও দণ্ডিত আসামি শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি আবেদনের বিষয়টি সরকার অবগত আছে।

স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় এখন চিঠিটি যাচাই-বাছাই করছে। সরকারের অবস্থান হলো, প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই তাকে বিচারের জন্য ফিরিয়ে আনা। চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম পুরো বিষয়টি একটি রাজনৈতিক স্ট্যান্টবাজি বলে মন্তব্য করেছেন। প্রসিকিউশন পক্ষ থেকে মঙ্গলবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে বলে জানানো হয়েছে। যুক্তরাজ্য পার্লামেন্টের কতিপয় এমপির অবস্থান প্রসঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, বৃটিশ পার্লামেন্টের ৬৫০ জন সদস্যের মধ্যে মাত্র ছয়জন এ ধরনের অবস্থান নিয়েছেন, যা তাদের নৈতিক গ্রহণযোগ্যতার ওপর প্রশ্ন তোলে। কিন্তু এর সত্যতা এখনো যাচাই করা যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category