
রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে উপজেলা প্রতিনিধি সম্মেলন শুরু হয়েছে। শনিবার সকাল ১০টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে সম্মেলনের কার্যক্রম শুরু হয়।
সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন জামায়াতের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি এহসানুল মাহবুব জুবায়ের। তিনি সম্মেলনের স্বাগত বক্তব্যও প্রদান করেন। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রতিনিধিরা অংশ নিয়েছেন। এই বৃহৎ আয়োজনকে সফল করতে জামায়াত আগে থেকেই ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছিল।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।