রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

মায়ের সামনেই সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কিশোর আবিরের

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৩৩ Time View

চট্টগ্রামের হাটহাজারীতে আত্মীয়ের বিয়ের অনুষ্ঠান শেষে মায়ের সঙ্গে বাড়ি ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে আবির হোসেন (১৬) নামের এক কিশোর। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়াবাজার এলাকায় জনতা কনভেনশন হলের সামনে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানস্থল থেকে বের হয়ে সড়কের পাশে দাঁড়ানোর পরপরই একটি দ্রুতগতির হাইয়েস মাইক্রোবাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মায়ের চোখের সামনে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সে নির্মাণশ্রমিকের কাজ করত বলে জানিয়েছে পুলিশ। তাকে চাপা দেওয়া হাইয়েসের চালক ও মালিকের সন্ধানে কাজ করছে হাইওয়ে পুলিশ। অনুষ্ঠানে খাওয়াদাওয়া শেষে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিল। যে কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানের আয়োজন করা হয় এর পাশের সড়কে দাঁড়াতেই ওই কিশোরকে চাপা দেয় একটি দ্রুতগতির হাইয়েস মাইক্রোবাস।

নিহত কিশোরের বাবার নাম বাপ্পি রহমান। তাদের বাড়ি মির্জাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চারিয়া পশ্চিম কুলালপাড়ায়। নিহত আবির পেশায় একজন নির্মাণশ্রমিক ছিল। নাজিরহাট হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই কিশোরের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার পরপরই ঘাতক মাইক্রোবাস ও এর চালককে খুঁজে বের করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category